শিরোনাম
লেখক ও সামাজিক উন্নয়নে বিশেষ অবদানের জন্য রিফাত মাহবুব সাকিবকে  বিশেষ সম্মাননা ও পুরুষ্কার প্রদান করা হয়     মানুষ আমাকে নিয়ে কী ভাবছে, এসব দুশ্চিন্তা অহেতুক: তামান্না     আল্লাহর ভালোবাসা পেতে মুমিন যে দোয়া পড়বেন     দুশমনের মোকাবেলায় যে দোয়া পড়বেন     কারিনার সঙ্গে সম্পর্ক ভাঙনে রহস্যময় জবাব শহিদ কাপুরের     নিজের পর্নকাণ্ড দিয়েই অভিনয়ে নাম লেখাচ্ছেন শিল্পার স্বামী?     নিজের গোপন তথ্য ফাঁস করলেন রানি মুখার্জী     শাকিবকে সুপারস্টার হিসেবে দেখেন না নিশো!     স্বামী-স্ত্রীর দ্বন্দ্বে না খেয়ে ৮ দিনের শিশুর মৃত্যু     ডাকাতি করতে গিয়ে শ্বশুরকে গুলি করে হত্যা: জামাতাসহ ৮ জনের মৃত্যুদণ্ড    

ভয়হীন অন্তর ও ক্ষতিকর ইলম থেকে বেঁচে থাকার দোয়া

ইসলাম ডেস্ক | ০৬:৫০ মিঃ, জুলাই ৮, ২০২৩



ক্ষতিকর ইলম বা জ্ঞান এবং আল্লাহর ভয়হীন অন্তর দুটিই মানুষের জন্য মারাত্মক বিপদ। দুটি কারণেই মানুষের বড় অন্যায়ের সম্মুখীন হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এ থেকে সতর্ক থাকা জরুরি। তাই সব সময় আল্লাহর কাছে ক্ষতিকর জ্ঞান ও ভয়হীন অন্তর থেকে বেঁচে থাকার দোয়া করা আবশ্যক। যেভাবে নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর কাছে এ বিষয়গুলোতে আশ্রয় চাইতেন।

নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ক্ষতিকর জ্ঞান থেকে মহান আল্লাহর কাছে এভাবে নিরাপদ আশ্রয় চেয়েছেন-
نَعُوْذُ بِاللهِ مِنْ عِلْمٍ لَا يَنْفَعُ وَ مِنْ قَلْبٍ لَا تَخْشَعُ
উচ্চারণ: ‘নাউজুবিল্লাহি মিন ইলমিন লা ইয়ানফাউ ওয়া মিন ক্বালবিন লা তাখশাউ।’
অর্থ: আল্লাহর কাছ থেকে এমন ইলম থেকে আশ্রয় চাই যা উপকারী নয়। আর এমন অন্তর থেকে আশ্রয় চাই; যাতে আল্লাহর ভয় নেই।’ (তাফসিরে কাবির)

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে ঈমান ধ্বংসকারী ইলম থেকে হেফাজত করুন। ক্ষতিকর জ্ঞান থেকে বাঁচিয়ে রাখুন আমিন।


Designed & Developed by TechSolutions Plex Ltd.