শিরোনাম
লেখক ও সামাজিক উন্নয়নে বিশেষ অবদানের জন্য রিফাত মাহবুব সাকিবকে  বিশেষ সম্মাননা ও পুরুষ্কার প্রদান করা হয়     মানুষ আমাকে নিয়ে কী ভাবছে, এসব দুশ্চিন্তা অহেতুক: তামান্না     আল্লাহর ভালোবাসা পেতে মুমিন যে দোয়া পড়বেন     দুশমনের মোকাবেলায় যে দোয়া পড়বেন     কারিনার সঙ্গে সম্পর্ক ভাঙনে রহস্যময় জবাব শহিদ কাপুরের     নিজের পর্নকাণ্ড দিয়েই অভিনয়ে নাম লেখাচ্ছেন শিল্পার স্বামী?     নিজের গোপন তথ্য ফাঁস করলেন রানি মুখার্জী     শাকিবকে সুপারস্টার হিসেবে দেখেন না নিশো!     স্বামী-স্ত্রীর দ্বন্দ্বে না খেয়ে ৮ দিনের শিশুর মৃত্যু     ডাকাতি করতে গিয়ে শ্বশুরকে গুলি করে হত্যা: জামাতাসহ ৮ জনের মৃত্যুদণ্ড    

তারাবিহ নামাজের দোয়া ও মোনাজাত

ইসলাম ডেস্ক | ০৮:৪২ মিঃ, মার্চ ২৩, ২০২৩



রমজানের গুরুত্বপূর্ণ ইবাদত তারাবিহ নামাজ। নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ঘোষণা হলো- আল্লাহ তাআলা এ মাসের দিনের বেলা রোজা রাখা ফরজ করেছেন আর এ মাসের কিয়াম তথা রাতের (নফল) নামাজ পড়াবে গুনাহ মাফের উপলক্ষ্য বানিয়েছেন। এশার নামাজের পরই পড়া হবে তারাবিহ। তারাবিহ নামাজের দোয়া ও মোনাজাত তুলে ধরা হলো-

তারাবিহ নামাজের ফজিলত

তারাবিহ নামাজ গুনাহ মাফের অন্যতম উপায়। রমজান মাসে তারাবিহ বা তাহাজ্জুদ নামাজ পড়লে বিগত জীবনের গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হয়। হাদিসে এসেছে-

হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি রমজানে রাতে বিশ্বাসের সঙ্গে সওয়াবের আশায় দাঁড়িয়ে নামাজ আদায় করে, তার আগের গুনাহ ক্ষমা করে দেওয়া হয়।’ (বুখারি ও মুসলিম)

তারাবিহ নামাজের দোয়া

দুই রাকাত করে তারাবিহ নামাজ আদায় করতে হয়। দুই দুই রাকাত করে প্রতি ৪ রাকাত পরপর কিছুক্ষণ বিশ্রাম নিতে হয়। বিশ্রামের এ সময়টিতে মুসল্লিরা তাসবিহ-তাহলিল পড়ে ও আল্লাহর কাছে দোয়া করে। আবার অনেকে ৪ রাকাত পর পর বহু প্রচলিত একটি দোয়া পড়ে থাকেন। তাহলো-

سُبْحانَ ذِي الْمُلْكِ وَالْمَلَكُوتِ سُبْحانَ ذِي الْعِزَّةِ وَالْعَظْمَةِ وَالْهَيْبَةِ وَالْقُدْرَةِ وَالْكِبْرِيَاءِ وَالْجَبَرُوْتِ سُبْحَانَ الْمَلِكِ الْحَيِّ الَّذِيْ لَا يَنَامُ وَلَا يَمُوْتُ اَبَدًا اَبَدَ سُبُّوْحٌ قُدُّوْسٌ رَبُّنا وَرَبُّ المْلائِكَةِ وَالرُّوْحِ

উচ্চারণ : ‘সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানাজিল ইয্যাতি ওয়াল আঝমাতি ওয়াল হায়বাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়ায়ি ওয়াল ঝাবারুতি। সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাজি লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদা সুব্বুহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালায়িকাতি ওয়ার রূহ।’

তারাবিহ নামাজের মোনাজাত

তারাবিহ নামাজের রাকাত সংখ্যা নিয়ে বহু মতভেদ রয়েছে। যে যত রাকাত নামাজই পড়ুন না কেন, অনেকেই ৪ রাকাত পরপর মোনাজাত করে থাকেন আবার অনেকে পুরো নামাজ শেষ করে মোনাজাত করে থাকেন। মোনাজাতের ক্ষেত্রেও কোরআন-সুন্নাহর মাসনুন দোয়াগুলো পড়া যেতে পারে। তবে তারাবিহ নামাজের বহুল প্রচলিত একটি দোয়া অনেকেই পড়ে থাকেন। তাহলো-

اَللَهُمَّ اِنَّا نَسْئَالُكَ الْجَنَّةَ وَ نَعُوْذُبِكَ مِنَ النَّارِ يَا خَالِقَ الْجَنَّةَ وَالنَّارِ- بِرَحْمَتِكَ يَاعَزِيْزُ يَا غَفَّارُ يَا كَرِيْمُ يَا سَتَّارُ يَا رَحِيْمُ يَاجَبَّارُ يَاخَالِقُ يَابَارُّ - اَللَّهُمَّ اَجِرْنَا مِنَ النَّارِ يَا مُجِيْرُ يَا مُجِيْرُ يَا مُجِيْرُ- بِرَحْمَتِكَ يَا اَرْحَمَ الرَّحِمِيْنَ

উচ্চারণ : আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউজুবিকা মিনাননার। ইয়া খালিক্বাল জান্নাতি ওয়ান নার। বিরাহমাতিকা ইয়া আঝিঝু ইয়া গাফফার, ইয়া কারিমু ইয়া সাত্তার, ইয়া রাহিমু ইয়া ঝাব্বার, ইয়া খালিকু ইয়া বাররু আল্লাহুম্মা আঝিরনা মিনান নার। ইয়া মুঝিরু, ইয়া মুঝিরু, ইয়া মুঝির। বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।’

অনেকের মাঝেই দ্রুত কিংবা তাড়াতাড়ি তারাবিহ নামাজ পড়ার প্রবণতা দেখা যায়। এমনটি কোনোভাবেই উচিত নয়। বরং তারাবিহ নামাজ ধীরস্থিরভাবে পড়াই উত্তম। এতে তারাবিহ নামাজের সৌন্দর্য ও মর্যাদা প্রকাশ পায়। গুনাহ থেকে মুক্তি পায় মুমিন।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে খতম তারাবিহসহ ধীরস্থিরভাবে রাতের এ নামাজ ও তাহাজ্জুদ পড়ার তাওফিক দান করুন। গুনাহ থেমে মুক্তির পাওয়ার তাওফিক দান করুন। আমিন।


Designed & Developed by TechSolutions Plex Ltd.