শিরোনাম
লেখক ও সামাজিক উন্নয়নে বিশেষ অবদানের জন্য রিফাত মাহবুব সাকিবকে  বিশেষ সম্মাননা ও পুরুষ্কার প্রদান করা হয়     মানুষ আমাকে নিয়ে কী ভাবছে, এসব দুশ্চিন্তা অহেতুক: তামান্না     আল্লাহর ভালোবাসা পেতে মুমিন যে দোয়া পড়বেন     দুশমনের মোকাবেলায় যে দোয়া পড়বেন     কারিনার সঙ্গে সম্পর্ক ভাঙনে রহস্যময় জবাব শহিদ কাপুরের     নিজের পর্নকাণ্ড দিয়েই অভিনয়ে নাম লেখাচ্ছেন শিল্পার স্বামী?     নিজের গোপন তথ্য ফাঁস করলেন রানি মুখার্জী     শাকিবকে সুপারস্টার হিসেবে দেখেন না নিশো!     স্বামী-স্ত্রীর দ্বন্দ্বে না খেয়ে ৮ দিনের শিশুর মৃত্যু     ডাকাতি করতে গিয়ে শ্বশুরকে গুলি করে হত্যা: জামাতাসহ ৮ জনের মৃত্যুদণ্ড    

জন্মের পরই অন্য বাচ্চার সঙ্গে বদল, যেভাবে রানীকে খুঁজে পান তার মা

বিনোদন ডেস্ক | ০৭:১৫ মিঃ, মার্চ ২৩, ২০২৩



বলিউডের অন্যতম সফল অভিনেত্রী রানী মুখার্জি। ৯০ দশকে ক্যারিয়ার শুরু করেছিলেন। তার ক্যারিয়ারে সফল ছবির সংখ্যা নেহাত কম নয়। বর্তমানে যশরাজ ফিল্মসের কর্ণধার আদিত্য চোপড়ার সহধর্মিণী তিনি। 

গত মঙ্গলবার রানী মুখার্জির ৪৫তম জন্মদিন ছিল। তবে জন্মের সময় রানী মুখার্জির জীবনে ঘটেছিল এক ফিল্মি ও মজার ঘটনা। 

জন্মের পর পরই রানী মুখার্জির সঙ্গে অন্য একজনের সন্তান অদলবদল হয়ে যায় এবং অভিনেত্রী নিজেই এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন। রানি আরও জানান, কীভাবে তার মা তাকে খুঁজে নিয়ে এসেছেন।

একটি সাক্ষাৎকারের সময় রানী মুখার্জি বলেছিলেন, তিনি যখন জন্মগ্রহণ করেছিলেন তখন হাসপাতালেই অন্য একটি শিশুর সঙ্গে অদলবদল হয়ে যান এবং একটি পাঞ্জাবি পরিবারে পৌঁছে যান। তার মায়ের কাছে অন্য শিশুটি আসামাত্রই ওই মেয়েটিকে দেখে তিনি বুঝতে পারেন যে সে রানী নয়, কারণ রানীর চোখের রঙ বাদামি।

এর পরই বাদামি চোখের একটি শিশুকন্যাকে পুরো হাসপাতালে খোঁজাখুঁজি করা হয় এবং তখনই রানীকে পাওয়া যায়। এই গল্পের জন্য রানীর পরিবারের সদস্যরা এখনো তাকে নিয়ে ঠাট্টা করেন।


Designed & Developed by TechSolutions Plex Ltd.