শিরোনাম
লেখক ও সামাজিক উন্নয়নে বিশেষ অবদানের জন্য রিফাত মাহবুব সাকিবকে  বিশেষ সম্মাননা ও পুরুষ্কার প্রদান করা হয়     মানুষ আমাকে নিয়ে কী ভাবছে, এসব দুশ্চিন্তা অহেতুক: তামান্না     আল্লাহর ভালোবাসা পেতে মুমিন যে দোয়া পড়বেন     দুশমনের মোকাবেলায় যে দোয়া পড়বেন     কারিনার সঙ্গে সম্পর্ক ভাঙনে রহস্যময় জবাব শহিদ কাপুরের     নিজের পর্নকাণ্ড দিয়েই অভিনয়ে নাম লেখাচ্ছেন শিল্পার স্বামী?     নিজের গোপন তথ্য ফাঁস করলেন রানি মুখার্জী     শাকিবকে সুপারস্টার হিসেবে দেখেন না নিশো!     স্বামী-স্ত্রীর দ্বন্দ্বে না খেয়ে ৮ দিনের শিশুর মৃত্যু     ডাকাতি করতে গিয়ে শ্বশুরকে গুলি করে হত্যা: জামাতাসহ ৮ জনের মৃত্যুদণ্ড    

জানাজার দোয়া জানা না থাকলে যা পড়বেন

ইসলাম ডেস্ক | ০৬:২০ মিঃ, মার্চ ১১, ২০২৩



জানাজার দোয়া জানা না থাকার কারণে অনেকে জানাজায় অংশগ্রহণ করতে বিব্রতবোধ করেন। অথচ দোয়া জানা না থাকলেও জানাজায় তাকবির (اَللهُ اَكْبَر) বলে অংশগ্রহণ করা যায়। এতে জানাজার নামাজ আদায় হয়ে যায়। কিন্তু জানাজার দোয়া জানা না থাকলে কী পড়বেন?

তবে প্রত্যেক মুমিন মুসলমানের উচিত জানাজার দোয়াগুলো জেনে নেওয়া। যাদের জানাজার দোয়াগুলো জানা নেই, তারা তাকবির (اَللهُ اَكْبَر) বলে জানাজায় অংশগ্রহণ করবে। জানাজায় অংশগ্রহণের পর তারা সহজ ও ছোট্ট এ দোয়াটি পড়বে-

اَللهُمَّ اغْفِرْ لِلْمُؤْمِنِيْنَ وَ الْمُؤْمِنَاتِ

উচ্চারণ : ‘আল্লাহুম্মাগফির লিলমু’মিনিনা ওয়াল মু’মিনাতি।’

অর্থ : হে আল্লাহ! তুমি মুমিন নারী-পুরুষকে ক্ষমা করে দাও।’

যদি কেউ কোনো দোয়াই না জানে তবে ইমামের সঙ্গে শুধু তাকবির (اَللهُ اَكْبَر) বলে জানাজায় অংশগ্রহণ করলেই তা আদায় হয়ে যাবে। যেহেতু জানাজা নামাজের রুকু ও সেজদা নেই। শুধু ইমামের অনুসরণ করলে তা আদায় হয়ে যাবে।

উল্লেখ্য যে, জানাজায় অংশগ্রহণ করলে রয়েছে অনেক সওয়াব। হাদিসে পাকে নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন-

হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, নিশ্চয়ই রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো মৃত মুসলিম ব্যক্তির জানাজায় ঈমানের সঙ্গে ও সওয়াবের আশায় শরিক হয় এবং জানাজা ও সমাধি পর্যন্ত থাকে সে দুই কিরাত নেকি পাবে। প্রতি কিরাত হচ্ছে ওহুদ পাহাড়ের সমান। আর জানাজা পড়ে দাফনের আগে ফিরে যাবে সে এক কিরাত নেকি নিয়ে ফিরবে। (বুখারি, মুসলিম)

সুতরাং দোয়া না জানলেও জানাজা ও দাফনে শরিক হওয়া উত্তম। জানাজার এ বিশাল সওয়াব পেতে জানাজার দোয়াগুলোও শিখে নেওয়াও উত্তম।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে জানাজা ও দাফনে উপস্থিত হয়ে ফরজে কেফায়া নামাজ আদায় ও সওয়াব অর্জনের তাওফিক দান করুন। আমিন।


Designed & Developed by TechSolutions Plex Ltd.