শিরোনাম
লেখক ও সামাজিক উন্নয়নে বিশেষ অবদানের জন্য রিফাত মাহবুব সাকিবকে  বিশেষ সম্মাননা ও পুরুষ্কার প্রদান করা হয়     মানুষ আমাকে নিয়ে কী ভাবছে, এসব দুশ্চিন্তা অহেতুক: তামান্না     আল্লাহর ভালোবাসা পেতে মুমিন যে দোয়া পড়বেন     দুশমনের মোকাবেলায় যে দোয়া পড়বেন     কারিনার সঙ্গে সম্পর্ক ভাঙনে রহস্যময় জবাব শহিদ কাপুরের     নিজের পর্নকাণ্ড দিয়েই অভিনয়ে নাম লেখাচ্ছেন শিল্পার স্বামী?     নিজের গোপন তথ্য ফাঁস করলেন রানি মুখার্জী     শাকিবকে সুপারস্টার হিসেবে দেখেন না নিশো!     স্বামী-স্ত্রীর দ্বন্দ্বে না খেয়ে ৮ দিনের শিশুর মৃত্যু     ডাকাতি করতে গিয়ে শ্বশুরকে গুলি করে হত্যা: জামাতাসহ ৮ জনের মৃত্যুদণ্ড    

রমজানে ২২ দেশে ১০ লাখ কপি কোরআন শরিফ পাঠাবে সৌদি আরব

ইসলাম ডেস্ক | ০৬:৫১ মিঃ, মার্চ ৬, ২০২৩



আসছে পবিত্র রমজান মাসে ৭৬টিরও বেশি ভাষায় অনুবাদসহ ২২ দেশে ১০ লাখ কপি কোরআন শরিফ বিতরণ করবে সৌদি আরব। রবিবার এ সংক্রান্ত কার্যক্রমে অনুমোদন দিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান।

স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে এ সংবাদ প্রকাশ করা হয়েছে। খবরে বলা হয়েছে, পবিত্র কোরআনের বিভিন্ন আকারের কপি বিতরণ করা হবে। এ তালিকায় ৭৬টির বেশি ভাষায় পবিত্র কোরআনের অনুবাদ করা কপি থাকছে।

পবিত্র মদিনার বাদশাহ ফাহাদ গ্লোরিয়াস কোরআন প্রিন্টিং কমপ্লেক্স এ কপিগুলো মুদ্রণ করেছে। পবিত্র কোরআনের কপিগুলো বিশ্বের ২২টি দেশের ইসলামিক কেন্দ্রে পাঠানো হবে।

সৌদি আরবের ইসলাম, দাওয়াত ও দিকনির্দেশনা–বিষয়ক মন্ত্রী শেখ আবদুল লতিফ বিন আবদুল আজিজ আল-শেখ বলেছেন, রমজান মাসেই সংশ্লিষ্ট দেশগুলোয় পবিত্র কোরআনের কপি পৌঁছে দিতে চান তারা। এজন্য ইতোমধ্যেই সবধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।


Designed & Developed by TechSolutions Plex Ltd.