শিরোনাম
লেখক ও সামাজিক উন্নয়নে বিশেষ অবদানের জন্য রিফাত মাহবুব সাকিবকে  বিশেষ সম্মাননা ও পুরুষ্কার প্রদান করা হয়     মানুষ আমাকে নিয়ে কী ভাবছে, এসব দুশ্চিন্তা অহেতুক: তামান্না     আল্লাহর ভালোবাসা পেতে মুমিন যে দোয়া পড়বেন     দুশমনের মোকাবেলায় যে দোয়া পড়বেন     কারিনার সঙ্গে সম্পর্ক ভাঙনে রহস্যময় জবাব শহিদ কাপুরের     নিজের পর্নকাণ্ড দিয়েই অভিনয়ে নাম লেখাচ্ছেন শিল্পার স্বামী?     নিজের গোপন তথ্য ফাঁস করলেন রানি মুখার্জী     শাকিবকে সুপারস্টার হিসেবে দেখেন না নিশো!     স্বামী-স্ত্রীর দ্বন্দ্বে না খেয়ে ৮ দিনের শিশুর মৃত্যু     ডাকাতি করতে গিয়ে শ্বশুরকে গুলি করে হত্যা: জামাতাসহ ৮ জনের মৃত্যুদণ্ড    

নায়িকার হাতব্যাগের মূল্য ৯ লাখ!

বিনোদন ডেস্ক | ০৫:৩০ মিঃ, মার্চ ৪, ২০২৩



ভারতীয় নৃত্যশিল্পী, মডেল-অভিনেত্রী অবনীত কৌর। সম্প্রতি কয়েক লাখ টাকার হাতব্যাগ নিয়ে ক্যামেরাবন্দি হয়ে খবরের শিরোনামে এসেছেন ‘মারদানি’খ্যাত এই অভিনেত্রী।

 

কয়েক দিন আগে নিজের ইনস্টাগ্রামে বেশ কিছু স্থিরচিত্র পোস্ট করেছেন অবনীত কৌর। তাতে বিলাসবহুল ব্র্যান্ডের একটি ব্যাগ দেখা যায় এই নায়িকার হাতে। বলিউড শাদি ডটকম জানিয়েছেন, কালো রঙের এই ব্যাগটি ফ্রান্সের ডিওর ব্র্যান্ডের।

প্রতিষ্ঠানটির ওয়েবসাইট ঘুরে দেখা যায়, ডিওর ব্র্যান্ডের এই ব্যাগটির মূল্য ৮ হাজার ৩৪৮ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় ৮ লাখ ৯৩ হাজার টাকার বেশি।  

মাত্র ৮ বছর বয়সে শোবিজ অঙ্গনে পা রাখেন অবনীত। ২০১০ সালে নাচের রিয়েলিটি শো ‘ড্যান্স ইন্ডিয়া ড্যান্স লিটল মাস্টার’-এ দেখা যায় তাকে। এরপর টেলিভিশন দুনিয়ায় জনপ্রিয়তা লাভ করেন। তার অভিনীত উল্লেখযোগ্য টিভি সিরিজের মধ্যে রয়েছে ‘মেরি মা’, ‘ঝলক দিখলা জা’, ‘চন্দ্র নন্দিনী’ প্রভৃতি।

‘মারদানি’ সিনেমার মাধ্যমে বলিউডে সিনেমায় অবনীতের অভিষেক ঘটে। এরপর ‘কারিব কারিব সিঙ্গেল’ সিনেমায় অভিনয় করতে দেখা গেছে তাকে।


Designed & Developed by TechSolutions Plex Ltd.