শিরোনাম
লেখক ও সামাজিক উন্নয়নে বিশেষ অবদানের জন্য রিফাত মাহবুব সাকিবকে  বিশেষ সম্মাননা ও পুরুষ্কার প্রদান করা হয়     মানুষ আমাকে নিয়ে কী ভাবছে, এসব দুশ্চিন্তা অহেতুক: তামান্না     আল্লাহর ভালোবাসা পেতে মুমিন যে দোয়া পড়বেন     দুশমনের মোকাবেলায় যে দোয়া পড়বেন     কারিনার সঙ্গে সম্পর্ক ভাঙনে রহস্যময় জবাব শহিদ কাপুরের     নিজের পর্নকাণ্ড দিয়েই অভিনয়ে নাম লেখাচ্ছেন শিল্পার স্বামী?     নিজের গোপন তথ্য ফাঁস করলেন রানি মুখার্জী     শাকিবকে সুপারস্টার হিসেবে দেখেন না নিশো!     স্বামী-স্ত্রীর দ্বন্দ্বে না খেয়ে ৮ দিনের শিশুর মৃত্যু     ডাকাতি করতে গিয়ে শ্বশুরকে গুলি করে হত্যা: জামাতাসহ ৮ জনের মৃত্যুদণ্ড    

মাঝরাতে কার বাড়ি থেকে বের হলেন রিয়া!

নিজস্ব প্রতিনিধি | ০৫:৪০ মিঃ, মার্চ ২, ২০২৩



বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের আকস্মিক মৃত্যুর পর আঙুল উঠেছিল তার প্রেমিকা রিয়া চক্রবর্তীর দিকে। সুশান্তের পরিবারের দাবি, তিনি অভিনেতাকে আত্মহত্যা করতে প্ররোচিত করেছিলেন। এ ঘটনায় রিয়াকে জেলও খাটতে হয়েছে। তবে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরেছেন অভিনেত্রী। শোনা যাচ্ছে, নতুন করে প্রেমে পড়েছেন অভিনেত্রী। যার প্রেমে পড়েছেন তিনি সোহেল খানের সাবেক স্ত্রীর সীমার ভাই বান্টি সাজদেহের।

বলিউডের অন্দরে বান্টির বেশ প্রভাব রয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, রিয়াকে বান্টির বাড়ি থেকে বের হতে দেখা গেছে। তাও বেশ রাতের বেলা। বাড়ি থেকে বেরিয়ে একই গাড়িতে উঠেন তারা। গোটা ঘটনা ধরা পড়েছে আলোকচিত্রীদের ক্যামেরায়। সামাজিক যোগাযোগমাধ্যমে নিমেষে ছড়িয়ে পড়ে সেই ভিডিও।

যা দেখে নেটিজেনদের একাংশ কটাক্ষ করতে ছাড়েননি রিয়াকে। কেউ লিখেছেন, ‘নতুন বলির পাঁঠা পেয়েছেন রিয়া।’ কেউ লিখেছেন, ‘এই মেয়ে একেবারে নির্লজ্জ।’ বিনোদন ও ক্রীড়া নিয়ে ব্যবস্থাপনার কাজ করেন বান্টি। আগে সোনাক্ষী সিনহার সঙ্গে নাম জড়িয়েছিল তার। এখন সেই বান্টিতেই মজেছেন রিয়া। সুশান্তের মৃত্যুর পর যখন সবার রাগ পড়েছিল রিয়ার উপর, তখন বান্টিই নাকি সাহায্যের হাত বাড়িয়ে দেন।


Designed & Developed by TechSolutions Plex Ltd.