কম্পিউটার শেখার পথে ভয়ংকর পরিণতি: ১২ বছরের কিশোরী ধর্ষণের শিকার, অচেতন অবস্থায় উদ্ধার
নিজস্ব প্রতিনিধি | ১২:১৬ মিঃ, নভেম্বর ১০, ২০২২
কম্পিউটার শেখার পথে ভয়ংকর পরিণতি: ১২ বছরের কিশোরী ধর্ষণের শিকার, অচেতন অবস্থায় উদ্ধার । কচুয়া উপজেলা সাচার বাজারে এস আর কম্পিউটার গত ১০ নভেম্বর ২০২২ইং তারিখে প্রযুক্তি শিক্ষার স্বপ্ন নিয়ে প্রতিদিনের মতো কম্পিউটার শেখার উদ্দেশ্যে বের হয়েছিল ১২ বছরের কিশোরী লিমা । কিন্তু সেই স্বপ্ন রূপ নেয় এক ভয়ংকর দুঃস্বপ্নে। বিকেলে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি সে। রাতেই অচেতন অবস্থায় উদ্ধার করা হয় । পরদিন জানা যায়, লিমা ধর্ষণের শিকার হয়েছে। ঘটনার বিবরণ জানায়, লিমা কয়েক সপ্তাহ ধরে স্থানীয় এস আর কম্পিউটার প্রশিক্ষক রাসেল আহমেদ ট্রিনিং সেন্টারে ক্লাস করছিল। ঘটনার দিন বিকেল ৪টার দিকে সে প্রশিক্ষণে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। কিন্তু সন্ধ্যা গড়িয়ে গেলেও সে আর ফেরে না। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির এক পর্যায়ে স্থানীয়দের সহায়তায় রাত ৯টার দিকে তাকে অচেতন অবস্থায় একটি পরিত্যক্ত ভবনের পাশে পড়ে থাকতে দেখেন। উদ্ধার করে লিমাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা পরীক্ষা নিরিক্ষার মাধ্যমে জানতে পারেন লিমা ধর্ষণের শিকার হয়েছে। তখনো সংজ্ঞাহীন ছিল। পরদিন সকাল নাগাদ তার জ্ঞান ফেরে। তবে মানসিকভাবে সে মারাত্মক ভীত ও বিপর্যস্ত। পুলিশ অপরাধীদের ধরতে তৎপর সন্ধেভাজনদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে। প্রশিক্ষণ কেন্দ্রের রাসেল আহেমেদ ও কয়েকজন কে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। শিশুটির কাছ থেকেও তথ্য সংগ্রহের চেষ্টা চলছে, তবে তার মানসিক অবস্থা বিবেচনায় সব কিছু ধীরে ও সংবেদনশীলভাবে করা হচ্ছে। সামাজিক প্রতিক্রিয়া। এই মর্মান্তিক ঘটনায় স্থানীয় জনগণ এবং শিশু অধিকার সংগঠনগুলো ক্ষোভ প্রকাশ করেছে। একজন মানবাধিকার জেরিন বলেন, “একটি শিশু যখন শিক্ষার জন্য বাইরে যায়, তখন তার নিরাপত্তা নিশ্চিত করা সমাজের ও রাষ্ট্রের দায়িত্ব। লিমার ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, আমরা সেই দায়িত্ব পালনে কতটা ব্যর্থ।।
