শিরোনাম
লেখক ও সামাজিক উন্নয়নে বিশেষ অবদানের জন্য রিফাত মাহবুব সাকিবকে  বিশেষ সম্মাননা ও পুরুষ্কার প্রদান করা হয়     মানুষ আমাকে নিয়ে কী ভাবছে, এসব দুশ্চিন্তা অহেতুক: তামান্না     আল্লাহর ভালোবাসা পেতে মুমিন যে দোয়া পড়বেন     দুশমনের মোকাবেলায় যে দোয়া পড়বেন     কারিনার সঙ্গে সম্পর্ক ভাঙনে রহস্যময় জবাব শহিদ কাপুরের     নিজের পর্নকাণ্ড দিয়েই অভিনয়ে নাম লেখাচ্ছেন শিল্পার স্বামী?     নিজের গোপন তথ্য ফাঁস করলেন রানি মুখার্জী     শাকিবকে সুপারস্টার হিসেবে দেখেন না নিশো!     স্বামী-স্ত্রীর দ্বন্দ্বে না খেয়ে ৮ দিনের শিশুর মৃত্যু     ডাকাতি করতে গিয়ে শ্বশুরকে গুলি করে হত্যা: জামাতাসহ ৮ জনের মৃত্যুদণ্ড    

কচুয়ার সাচার উচ্চবিদ্যালয় এর এসএসসি ২০১২ ব্যাচ এর ঈদ পুনর্মিলন

মোঃ আকাশ মিয়াজী | ০৭:৪২ মিঃ, জুলাই ১২, ২০২২



 চাঁদপুর এর কচুয়া উপজেলার ঐতিহ্য বাহী সাচার উচ্চ বিদ্যালয়ের ২০১২ সালের এসএসসি ব্যাচ এর উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারো ঈদুল আজহা উপলক্ষে ঈদ পুনর্মিলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১১ টায় বিদ্যালয় হল রুমে নেয়ামুল শুভ'র পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি মোঃ আবুল বাশার মেম্বার, বর্তমান বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও ১ নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মনির হোসেন, সাচার উচ্চবিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন মোল্লা,সাবেক সহকারী প্রধান শিক্ষক বি.এ লতিফ মাস্টার, বর্তমান সহকারী প্রধান শিক্ষক গণেশ চন্দ্র ধর,সাবেক সহকারী শিক্ষক মফিজুল ইসলাম, মোঃ জসিম উদ্দিন মাস্টার, মোঃ মোশাররফ হোসেন, প্রাক্তন ছাত্রও লাক শিবপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ইব্রাহিম সরকার, প্রাক্তন ছাত্র - আশা টিভি এশিয়ান টেলিভিশন ঢাকা মহানগর দক্ষিণ এর রিপোর্ট মোঃ আকাশ মিয়াজী প্রমুখ। ২০১২ ব্যাচ এর উদ্যোগে সাচার উচ্চ বিদ্যালয় এর নামে ক্রেস্ট প্রদান করা হয়। একই সাথে বর্তমান প্রধান শিক্ষক আলমগীর হোসেন বি.এস.সি, সাবেক প্রধান শিক্ষক বাবু বটু কৃষ্ণ বসু, সাবেক সহকারী প্রধান শিক্ষক বি.এ লতিফ মাস্টার ও সাবেক সহকারী শিক্ষক মোঃ মফিজুল ইসলাম কে ক্রেস্ট উপহার হিসেবে প্রদান করেন। এদিকে অনুষ্ঠানের পরিচালক শুভ বলেন - শিক্ষকদের সম্মান বজায় রাখতে ২০১২ ব্যাচ অঙ্গীকার বদ্ধ। কে কার ছেলে, কার ক্ষমতা কি এটা আমাদের দেখার বিষয় নয়, কোন শিক্ষকের সাথে কেউ কোন রকম বাজে ব্যবহার করলে ২০১২ ব্যাচ সবাই ঐক্যবদ্ধ হয়ে এর দাঁত ভাঙা জবাব দেবে। পিতা মাতার পরের স্থান হলো শিক্ষকদের। শিক্ষকদের কারণে আজ আমরা গ্র্যাজুয়েট হয়েছি। শিক্ষকদের সম্মান করা আমাদের নৈতিক দায়িত্ব।


Designed & Developed by TechSolutions Plex Ltd.