শিরোনাম
জাতীয় সংসদের হুইপ অধ্যক্ষ রওশন আরা মান্নান এমপির সাথে ডাঃ মশিউর রহমান এর আলোচনা
আকাশ মিয়াজী | ০৮:০৯ মিঃ, মে ৯, ২০২২
জাতীয় সংসদের হুইপ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এর চেয়ারম্যান অধ্যক্ষ রওশন আরা মান্নান এমপি'র সাথে বসুন্ধরা আদ্বদীন হাসপাতালের নাক কান গলা বিভাগের প্রধান সহযোগী- অধ্যাপক ডাঃ মশিউর রহমান সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত । আজ ৯ মে খিদমাহ হাসপাতালে বিকাল ৪টার দিকে সংক্ষিপ্ত আলো সভা হয়। আলোচনা সভায় পদ্মায় যাওয়ার অন্যতম বাবু বাজার ব্রীজ দখল করে অবৈধ ভাবে দোকান পাট বসিয়ে ব্যবসার নামে চাঁদাবাজির বন্ধ করার জন্য ডাঃ মশিউর রহমান আহবান জানান। নিয়ম না মেনে জীবনের ঝুঁকি নিয়ে সাধারণ মানুষ এক দিক থেকে অন্য দিকে যাওয়া - অযথা চলাফেরা ঠেকাতে ব্রেগেট দেওয়ার জন্য সড়ক পরিবহন ও সেতু বিভাগের চেয়ারম্যান রওশন আরা মান্নান এমপি মহোদয় দৃষ্টি কামনা করেন। এসময় উপস্থিত ছিলেন ব্যাক্তিগত সহকারী মোঃ ইসমাইল হোসেন রিয়াজ।
