শিরোনাম
লেখক ও সামাজিক উন্নয়নে বিশেষ অবদানের জন্য রিফাত মাহবুব সাকিবকে  বিশেষ সম্মাননা ও পুরুষ্কার প্রদান করা হয়     মানুষ আমাকে নিয়ে কী ভাবছে, এসব দুশ্চিন্তা অহেতুক: তামান্না     আল্লাহর ভালোবাসা পেতে মুমিন যে দোয়া পড়বেন     দুশমনের মোকাবেলায় যে দোয়া পড়বেন     কারিনার সঙ্গে সম্পর্ক ভাঙনে রহস্যময় জবাব শহিদ কাপুরের     নিজের পর্নকাণ্ড দিয়েই অভিনয়ে নাম লেখাচ্ছেন শিল্পার স্বামী?     নিজের গোপন তথ্য ফাঁস করলেন রানি মুখার্জী     শাকিবকে সুপারস্টার হিসেবে দেখেন না নিশো!     স্বামী-স্ত্রীর দ্বন্দ্বে না খেয়ে ৮ দিনের শিশুর মৃত্যু     ডাকাতি করতে গিয়ে শ্বশুরকে গুলি করে হত্যা: জামাতাসহ ৮ জনের মৃত্যুদণ্ড    

মেধা, জ্ঞান ও উদ্ভাবনী শক্তি দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | ০৯:৫৭ মিঃ, এপ্রিল ৩, ২০২২



মাঠ প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণের পাশে থেকে কাজ করতে হবে। মেধা, জ্ঞান ও উদ্ভাবনী শক্তি দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে। উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নেতৃত্ব দিতে হবে।

রোববার (৩ এপ্রিল) ১২১, ১২২ ও ১২৩তম আইন ও প্রশাসন কোর্সের সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এদিন রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত হয় এ অনুষ্ঠান। তাতে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আইন ও প্রশাসন কোর্স সম্পন্নকারীদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, মাঠ পর্যায়ে সরকারের নেয়া পরিকল্পনাগুলো বাস্তবায়নের দায়িত্ব নিতে হবে। কাজ করার ক্ষেত্রে দেশের মানুষের কথা মাথায় রাখতে হবে। প্রধানমন্ত্রী তার বক্তব্যে এলাকাভিত্তিক সম্পদ ও সম্ভাবনাগুলোকে কাজে লাগানোর তাগিদ দেন।

অনুষ্ঠোনে ১২১, ১২২ ও ১২৩তম আইন ও প্রশাসন কোর্সের শ্রেষ্ঠ স্থান অর্জনকারীদের পুরস্কৃত করা হয়। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কোর্স সম্পন্নকারীদের সনদ তুলে দেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।


Designed & Developed by TechSolutions Plex Ltd.