শিরোনাম
লেখক ও সামাজিক উন্নয়নে বিশেষ অবদানের জন্য রিফাত মাহবুব সাকিবকে  বিশেষ সম্মাননা ও পুরুষ্কার প্রদান করা হয়     মানুষ আমাকে নিয়ে কী ভাবছে, এসব দুশ্চিন্তা অহেতুক: তামান্না     আল্লাহর ভালোবাসা পেতে মুমিন যে দোয়া পড়বেন     দুশমনের মোকাবেলায় যে দোয়া পড়বেন     কারিনার সঙ্গে সম্পর্ক ভাঙনে রহস্যময় জবাব শহিদ কাপুরের     নিজের পর্নকাণ্ড দিয়েই অভিনয়ে নাম লেখাচ্ছেন শিল্পার স্বামী?     নিজের গোপন তথ্য ফাঁস করলেন রানি মুখার্জী     শাকিবকে সুপারস্টার হিসেবে দেখেন না নিশো!     স্বামী-স্ত্রীর দ্বন্দ্বে না খেয়ে ৮ দিনের শিশুর মৃত্যু     ডাকাতি করতে গিয়ে শ্বশুরকে গুলি করে হত্যা: জামাতাসহ ৮ জনের মৃত্যুদণ্ড    

বঙ্গবন্ধু আমাদের সবার আদর্শ: ড. কলিমউল্লাহ

নিজস্ব প্রতিবেদক | ০৯:০৯ মিঃ, অক্টোবর ৫, ২০২১



আজ মঙ্গলবার, অক্টোবর ০৫, ২০২১ খ্রি. তারিখে মুজিব শতবর্ষ উপলক্ষ্যে জুমে অনুষ্ঠিত আলোচনা সভায় জানিপপ-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও অনুষ্ঠানের সভাপতি হিসেবে সংযুক্ত ছিলেন। সভাপতির বক্তব্যে প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ বলেন, বঙ্গবন্ধু আমাদের সবার আদর্শ। তিনি বাঙালি জাতির জন্য রোল মডেল ও মেন্টর হিসেবে বিবেচিত। 

আজকের আলোচনায় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ছাত্রলীগের সাধারণ সম্পাদক জনাব গোলাম মুর্শিদ। 

মুজিব শতবর্ষ উপলক্ষ্যে জুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য উপস্থাপন করেন কলামিস্ট ও সাংবাদিক বিভাশ বারই। তিনি বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের ইতিহাস নিয়ে বক্তব্য রাখেন। এছাড়াও তিনি জানিপপ এর উদ্যোগকে স্বাগত জানান।
 আজকের আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন  বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,  গোপালগঞ্জের
সহকারী অধ্যাপক জনাব আনিস রহমান। তিনি সমাজ বিজ্ঞানীর দৃষ্টিকোণ থেকে বঙ্গবন্ধু সম্পর্কে বক্তব্য প্রদান করেন। 
আজকের অনুষ্ঠানের গেস্ট অব অনার ছিলেন শিক্ষা ক্যাডারে কর্মরত জনাব আবু সালেক খান।
তিনি স্বাধীনতা ঘোষণায় বঙ্গবন্ধুর অবদান শীর্ষক বক্তব্য  উপস্থাপন করেন।আজকের আলোচনায় মূখ্য আলোচক হিসেবে সংযুক্ত ছিলেন রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা এর সহযোগী অধ্যাপক, বিভাগীয় প্রধান ও ডেইলি প্রেসওয়াচ সম্পাদক জনাব দিপু সিদ্দিক।

আজকের আলোচনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য উপস্থাপন করেন যথাক্রমে রংপুর থেকে আফসানা করিম এবং নীলফামারী থেকে ফাতেমাতুজ জোহরা লিমা, ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটি, অস্ট্রেলিয়া থেকে ড. তানভীর ফিত্তীণ আবীর,
কুমিল্লা থেকে জনাব মোঃ খোরশেদ আলম এবং জানিপপ ন্যাশনাল ভলেনটিয়ার ও গবেষক মোহাম্মদ হাবিবুর রহমান।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন সৈয়দ আবুল কালাম আজাদ, কুমিল্লা আতাকরা কলেজের প্রভাষক জনাব মোঃ কামাল উদ্দিন এবং বিইউপি থেকে জামাল মোস্তাফা সিন্দাইনি ।


Designed & Developed by TechSolutions Plex Ltd.