শিরোনাম
লেখক ও সামাজিক উন্নয়নে বিশেষ অবদানের জন্য রিফাত মাহবুব সাকিবকে  বিশেষ সম্মাননা ও পুরুষ্কার প্রদান করা হয়     মানুষ আমাকে নিয়ে কী ভাবছে, এসব দুশ্চিন্তা অহেতুক: তামান্না     আল্লাহর ভালোবাসা পেতে মুমিন যে দোয়া পড়বেন     দুশমনের মোকাবেলায় যে দোয়া পড়বেন     কারিনার সঙ্গে সম্পর্ক ভাঙনে রহস্যময় জবাব শহিদ কাপুরের     নিজের পর্নকাণ্ড দিয়েই অভিনয়ে নাম লেখাচ্ছেন শিল্পার স্বামী?     নিজের গোপন তথ্য ফাঁস করলেন রানি মুখার্জী     শাকিবকে সুপারস্টার হিসেবে দেখেন না নিশো!     স্বামী-স্ত্রীর দ্বন্দ্বে না খেয়ে ৮ দিনের শিশুর মৃত্যু     ডাকাতি করতে গিয়ে শ্বশুরকে গুলি করে হত্যা: জামাতাসহ ৮ জনের মৃত্যুদণ্ড    

অর্ষাকে বাদ দিয়ে পরীমনিকে নেওয়ার কারণ জানালেন পরিচালক

নিজস্ব প্রতিবেদক | ০৯:৫৩ মিঃ, অক্টোবর ২, ২০২১



দীর্ঘ তিন দশকের ক্যারিয়ারে বহু নাটকের নেপথ্য কারিগর হলেও রূপালি পর্দায় প্রথম কোনো ছবি তৈরি করতে যাচ্ছেন অরণ্য আনোয়ার। তার প্রথম সিনেমা ‘মা’।  এই সিনেমাটির কাজ শুরু হওয়ার আগে নায়িকা নির্বাচন নিয়ে বেশে আলোচনার জন্ম দিয়েছে। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করার জন্য নাজিয়া হক অর্ষাকে কাস্ট করেছিলেন পরিচালক। পরবর্তীতে অর্ষাকে বাদ দিয়ে পরীমনির সঙ্গে চুক্তিবদ্ধ হন অরণ্য আনোয়ার। 

পরীমনির সঙ্গে চুক্তির খবর জেনে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ ঝেড়েছেন অর্ষা। তবে কী কারণে তাকে বাদ দেওয়া হয়েছিল তা জানেন না অর্ষা। 

অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন অরণ‌্য আনোয়ার। ছবিটির পরিচালক বলেন—‘অর্ষা সিনেমা বাবদ তার সম্মানীর পুরো টাকা অগ্রিম চেয়েছিলেন। এতে স্তম্ভিত হয়ে গেছি। ইন্ডাস্ট্রিতে এভাবে আমাকে কেউ কোনো দিন বলেননি। এর অর্থ অর্ষা আমাকে অবিশ্বাস করছেন। সম্মানীর টাকা সব সময় শুটিংয়ের পরে দিয়ে থাকি।’

অর্ষার দাবি, অরণ‌্য আনোয়ার মেসেজে জানিয়েছেন, টেকনিক্যাল ইস্যুর কারণে কাজটা হচ্ছে না, ডেট ক্যান্সেল করতে হচ্ছে। পরে ডেট মিলাতে পারলে নক করবেন।

১৯৭১ সালে সাত মাসের মৃত সন্তানকে নিয়ে অসহায় এক মায়ের করুণ সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে ‘মা’ সিনেমার চিত্রনাট্য তৈরি হয়েছে। সেই মায়ের চরিত্রে অভিনয় করবেন পরীমনি। আগামী জানুয়ারি মাস থেকে সিনেমাটির শুটিং শুরু হবে। এটি যৌথভাবে প্রযোজনা করছেন পুলককান্তি বড়ুয়া ও অরণ্য আনোয়ার।

facebook sharing button

messenger sharing button


Designed & Developed by TechSolutions Plex Ltd.