কচুয়ায় শিক্ষাবিদ আলহাজ্ব আলী আহমেদ স্যারের ৪র্থ মৃত্যু বার্ষিকী পালন।
মোঃ আকাশ মিয়াজী | ০৬:৪৫ মিঃ, সেপ্টেম্বর ১৭, ২০২১
চাঁদপুরের কচুয়া উপজেলা ঐতিহ্য সাচার উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক,বিশিষ্ট সমাজে ও আলোকিত সাদা মনের মানুষ, আলহাজ্ব মরহুম আলী আহমেদ স্যারের ৪র্থ মৃত্যু বার্ষিকী পালন। গতকাল ১৭ সেপ্টেম্বর সাচার পুলিশ ফাঁড়ি আল সাফা জামে মসজিদে জুমার নামাজ শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাতের জন্য বিশেষ দোয়া ও মিলাদের আয়োজন করা হয়। মিলাদ পরিচালনা করেন মসজিদ এর ইমাম হাফেজ মাওলানা দেলোয়ার হোসেন। উল্লেখ ২০১৭ সালের ১৭ সেপ্টেম্বর শিক্ষাবিদ সাদা মনের মানুষ আলী আহমেদ স্যার ৩ ছেলে ৪ মেয়ে সহ বহুগুনগ্রাহী রেখে তিনি ইন্তেকাল করেন। মরহুমের মেঝো ছেলে সাচার বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জাকির হোসেন বলেন- প্রতি বছর ন্যায় এবারও বাবার আত্মার শান্তি কামনায় আমরা দোয়া ও মিলাদের আয়োজন করেছি। আমার বাবার জন্য সবাই দোয়া করেন। কর্মময় জীবনে বাবা একজন আর্দশ বান শিক্ষক ছিলেন।
