শিরোনাম
লেখক ও সামাজিক উন্নয়নে বিশেষ অবদানের জন্য রিফাত মাহবুব সাকিবকে  বিশেষ সম্মাননা ও পুরুষ্কার প্রদান করা হয়     মানুষ আমাকে নিয়ে কী ভাবছে, এসব দুশ্চিন্তা অহেতুক: তামান্না     আল্লাহর ভালোবাসা পেতে মুমিন যে দোয়া পড়বেন     দুশমনের মোকাবেলায় যে দোয়া পড়বেন     কারিনার সঙ্গে সম্পর্ক ভাঙনে রহস্যময় জবাব শহিদ কাপুরের     নিজের পর্নকাণ্ড দিয়েই অভিনয়ে নাম লেখাচ্ছেন শিল্পার স্বামী?     নিজের গোপন তথ্য ফাঁস করলেন রানি মুখার্জী     শাকিবকে সুপারস্টার হিসেবে দেখেন না নিশো!     স্বামী-স্ত্রীর দ্বন্দ্বে না খেয়ে ৮ দিনের শিশুর মৃত্যু     ডাকাতি করতে গিয়ে শ্বশুরকে গুলি করে হত্যা: জামাতাসহ ৮ জনের মৃত্যুদণ্ড    

বঙ্গবন্ধু ভাষণের মাধ্যমে মুক্তিযুদ্ধের দিক-নির্দেশনা দিয়েছেন : ড. কলিমউল্লাহ

নিজস্ব প্রতিবেদক | ১০:৪৭ মিঃ, সেপ্টেম্বর ১৪, ২০২১



আজ মঙ্গলবার, সেপ্টেম্বর ১৪, ২০২১ খ্রি. তারিখে মুজিব শতবর্ষ উপলক্ষ্যে জুমে অনুষ্ঠিত আলোচনা সভায় জানিপপ-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ বলেন, বঙ্গবন্ধু ভাষণের মাধ্যমে বাঙালী জাতিকে মুক্তিযুদ্ধের দিক-নির্দেশনা দিয়েছেন। আজকের আলোচনায় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন জনতা ব্যাংকের কর্মকর্তা ও গবেষক জনাব খোরশেদ আলম। মুজিব শতবর্ষ উপলক্ষ্যে জুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য উপস্থাপন করেন সাবেক জ্যেষ্ঠ সচিব ও বিপিএটিসি-এর সাবেক রেক্টর জনাব এ এল এম আব্দুর রহমান এনডিসি। তিনি বাংলাদেশ নামকরণে বঙ্গবন্ধুর অবদান ও মানুষের প্রতি ভালবাসা ও দায়িত্ববোধ সম্পর্কে বক্তব্য প্রদান করেন। আজকের আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের কলকাতা থেকে বিশিষ্ট লেখক ও টিভি ব্যক্তিত্ব পিনাকী ভট্টাচার্য। আজকের আলোচনায় মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা এর সহযোগী অধ্যাপক, বিভাগীয় প্রধান ও ডেইলি প্রেসওয়াচ সম্পাদক জনাব দিপু সিদ্দিক। আজকের আলোচনায় গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার ও বর্তমান গ্রন্থাগারিক জনাক মুজিবুর রহমান মজুমদার। আজকের আলোচনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য উপস্থাপন করেন যথাক্রমে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এর ড. ওয়াজেদ রিসার্চ এন্ড ট্রেনিং ইন্সটিটিউট এর পিএইচ.ডি গবেষক ও মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান মেহজাবীন ইলাহী, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এর ড. ওয়াজেদ রিসার্চ এন্ড ট্রেনিং ইন্সটিটিউট এর পিএইচ.ডি গবেষক ফাতেমা লিমা, চাঁদপুর জেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া সম্পাদক জনাব মোঃ মাসুদ আলম মিল্টন, দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম মুর্শিদ, জানিপপ ন্যাশনাল ভলেনটিয়ার ও গবেষক মোহাম্মদ হাবিবুর রহমান, তার্কিক আসাদুজ্জামান আবির এবং জানিপপ ন্যাশনাল ভলেনটিয়ার আফসানা করিম।


Designed & Developed by TechSolutions Plex Ltd.