শিরোনাম
লেখক ও সামাজিক উন্নয়নে বিশেষ অবদানের জন্য রিফাত মাহবুব সাকিবকে  বিশেষ সম্মাননা ও পুরুষ্কার প্রদান করা হয়     মানুষ আমাকে নিয়ে কী ভাবছে, এসব দুশ্চিন্তা অহেতুক: তামান্না     আল্লাহর ভালোবাসা পেতে মুমিন যে দোয়া পড়বেন     দুশমনের মোকাবেলায় যে দোয়া পড়বেন     কারিনার সঙ্গে সম্পর্ক ভাঙনে রহস্যময় জবাব শহিদ কাপুরের     নিজের পর্নকাণ্ড দিয়েই অভিনয়ে নাম লেখাচ্ছেন শিল্পার স্বামী?     নিজের গোপন তথ্য ফাঁস করলেন রানি মুখার্জী     শাকিবকে সুপারস্টার হিসেবে দেখেন না নিশো!     স্বামী-স্ত্রীর দ্বন্দ্বে না খেয়ে ৮ দিনের শিশুর মৃত্যু     ডাকাতি করতে গিয়ে শ্বশুরকে গুলি করে হত্যা: জামাতাসহ ৮ জনের মৃত্যুদণ্ড    

বঙ্গবন্ধু বাঙালী জাতিকে আন্তর্জাতিক মহলে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছেন: ড. কলিমউল্লাহ

নিজস্ব প্রতিনিধ | ১১:৪০ মিঃ, সেপ্টেম্বর ১৩, ২০২১



আজ সোমবার ১৩, সেপ্টেম্বর ২০২১ খ্রি, তারিখে মুজিব শতবর্ষ উপলক্ষ্যে জুমে অনুষ্ঠিত আলোচনা সভায় জানিপপ—এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ বলেন, বঙ্গবন্ধু বাঙালী জাতিকে আন্তর্জাতিক মহলে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছেন। বাঙালী জাতিকে স্বাধীন ও নির্ভীকভাবে বেঁচে থাকার জন্য বঙ্গবন্ধু প্রেরণা জুগিয়েছেন। আজকের আলোচনায় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ছাত্রলীগের সাধারণ সম্পাদক জনাব গোলাম মুর্শিদ। মুজিব শতবর্ষ উপলক্ষ্যে জুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের বঙ্গবন্ধু পরিষদের সভাপতি, বঙ্গবন্ধু কমিশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. রাব্বী আলম। তিনি তরুণ প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শ ও মুজিববাদ সম্পর্কে জানার আগ্রহ তৈরি করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। উল্লেখ্য যে, সম্প্রতি আল—জাজিরা কতৃর্ক মাননীয় প্রধানমন্ত্রী ও সাবেক সেনা প্রধান সম্পর্কে যে অপপ্রচার করা হয়েছে সে প্রতিবেদনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আদালতে দায়ের করা মামলার একজন বাদী হিসেবে কাজ করছেন। এছাড়াও আওয়ামীলীগ সম্পর্কে যে অপপ্রচার চালানো হচ্ছে তা প্রতিহত করার জন্য তিনি নিরন্তর কাজ করে চলেছেন। আজকের আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এর ড. ওয়াজেদ রিসার্চ এন্ড ট্রেনিং ইন্সটিটিউট এর পিএইচ.ডি গবেষক ও মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান মেহজাবীন ইলাহী। তিনি বলেন, বঙ্গবন্ধু তড়িৎ শিল্প, পরিবেশ, খনিজ সম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। বঙ্গবন্ধু ১৯৭২ সালের ৩১ মে ওয়াপদাকে 'রাষ্ট্রপতি অধ্যাদেশ—৫৯' জারির মাধ্যমে যথাক্রমে "পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড" এবং "বাংলাদেশ ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড" গঠন করেন। আজকের আলোচনায় মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এর ড. ওয়াজেদ রিসার্চ এন্ড ট্রেনিং ইন্সটিটিউট এর পিএইচ.ডি গবেষক ফাতেমা লিমা। তিনি বঙ্গবন্ধুকে নিয়ে গবেষণা করার জন্য নিয়মিত ভিত্তিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। আজকের আলোচনা সভায় রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা এর সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান জনাব দিপু সিদ্দিক বলেন, বঙ্গবন্ধু সম্পর্কে অপপ্রচার বন্ধে আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। চাঁদপুর জেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া সম্পাদক জনাব মোঃ মাসুদ আলম মিল্টন বলেন, বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা অর্জনের জন্যে আমৃত্যু সংগ্রাম করে গিয়েছেন। জানিপপ ন্যাশনাল ভলেনটিয়ার ও গবেষক মোহাম্মদ হাবিবুর রহমান বঙ্গবন্ধু ভাবনা নিয়ে বক্তব্য উপস্থাপন করেন। বঙ্গবন্ধু দেশের উন্নয়ন নিশ্চিত করার জন্য কৃষি শিল্পে প্রণোদনা ও পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়ন করেন। জানিপপ ন্যাশনাল ভলেনটিয়ার জনাব আফসানা করিম বলেন, বঙ্গবন্ধুর কারণেই আমরা স্বাধীন জাতি হিসেবে বিশ্বে আত্নপ্রকাশ করেছি।


Designed & Developed by TechSolutions Plex Ltd.