ছাত্রনেতা নিয়াজ মাহমুদ নিলয় এর বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা
আকাশ মিয়াজী | ০৬:২০ মিঃ, আগস্ট ৩১, ২০২১.jpg)
কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, সিনিয়র সহ-সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের আহ্বায়ক পাভেল শিকদার, সদস্য সচিব নিয়াজ মাহমুদ নিলয় সহ প্রায় শতাধিক নেতা কর্মীর বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা দায়ের করা হয়েছে। মতিঝিল থানার এস,আই মোঃ দেলোয়ার হোসেন বাদী হয়ে গতকাল ২৯ আগস্ট এই মামলা দায়ের করেন। তথ্য মতে জানা যায় কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সহ ছাত্রনেতাদের মুক্তি দাবিতে ১ দিনের কর্মসূচি দেয় ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। কর্মসূচি বাস্তবায়নে বিক্ষোভ প্রতিবাদ মিছিল করে ছাত্রদল। মতিঝিল শাপলা চত্ত্বর থেকে মিছিলটি শুরু হয়ে মধুমিতা সিনেমা হল অতিরিক্ত করলে হটাৎ পুলিশ এসে বাধা প্রদান করেন, এসময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। মিছিল কে ছত্রভঙ্গ করতে পুলিশ রাবার বুলেট ছুঁড়ে। জীবন বাঁচাতে ছাত্রদল নেতা কর্মীরা সড়ে যায়। এদিকে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সদস্য সচিব জনপ্রিয় ছাত্রনেতা নিয়াজ মাহমুদ নিলয় কে ৬ নং আসামি করে মতিঝিল থানায় মামলা দায়ের করায় বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ অনেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
