শিরোনাম
লেখক ও সামাজিক উন্নয়নে বিশেষ অবদানের জন্য রিফাত মাহবুব সাকিবকে  বিশেষ সম্মাননা ও পুরুষ্কার প্রদান করা হয়     মানুষ আমাকে নিয়ে কী ভাবছে, এসব দুশ্চিন্তা অহেতুক: তামান্না     আল্লাহর ভালোবাসা পেতে মুমিন যে দোয়া পড়বেন     দুশমনের মোকাবেলায় যে দোয়া পড়বেন     কারিনার সঙ্গে সম্পর্ক ভাঙনে রহস্যময় জবাব শহিদ কাপুরের     নিজের পর্নকাণ্ড দিয়েই অভিনয়ে নাম লেখাচ্ছেন শিল্পার স্বামী?     নিজের গোপন তথ্য ফাঁস করলেন রানি মুখার্জী     শাকিবকে সুপারস্টার হিসেবে দেখেন না নিশো!     স্বামী-স্ত্রীর দ্বন্দ্বে না খেয়ে ৮ দিনের শিশুর মৃত্যু     ডাকাতি করতে গিয়ে শ্বশুরকে গুলি করে হত্যা: জামাতাসহ ৮ জনের মৃত্যুদণ্ড    

বাঘায় ছুরিকাঘাতে এক যুবকের মৃত‍্যু

হাবিল উদ্দিন | ১১:৫২ মিঃ, জুলাই ১২, ২০২১



বাঘা (রাজশাহী) প্রতিনিধি:রাজশাহীর বাঘায় এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। রোববার (১১ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার আড়ানী ইউনিয়নের হরিপুর তিন রাস্তার মিলনের দোকানের পাশে এ ঘটনা ঘটে।

নিহত জাকির(২৩) হোসেন বাউসা ইউনিয়নের খাগড়বাড়িয়া গ্রামের মাহারউদ্দিন মাস্টারের ছেলে।

জানা যায়, রোববার রাত সাড়ে ৯টার দিকে ভ্যান নিয়ে হরিপুর গ্রামে মুরগি কিনতে যাচ্ছিল জাকির হোসেন। এ সময় তিনি হরিপুর তিন রাস্তার মিলনের দোকানের পাশে পৌঁছলে আড়ানী ইউনিয়নের হরিপুর গ্রামের মোজাম্মেল হকের ছেলে মোহন তার পথরোধ করে।

এ সময় ভ্যানচালকের উপস্থিতিতে জাকিরকে ছুরিকাঘাত করে। জাকিরকে উদ্ধার করে প্রথমে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হয়। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে জাকির হোসেনের মৃত্যু হয়।

এ বিষয়ে জাকির হোসেনের বড় ভাই নেছার উদ্দিন বলেন, বন্ধুদের সঙ্গে পিকনিক করবে বলে মুরগি কিনতে হরিপুর গ্রামে যাচ্ছিল জাকির। এ সময় তার পথরোধ করে ভ্যানচালকের সামনে ছুরিকাঘাত করে। আমি খবর পেয়ে ভাইকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বাঘা থানার ওসি নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে।


Designed & Developed by TechSolutions Plex Ltd.