কচুয়ায় ইঞ্জি. আব্দুল মোতালেবের মায়ের ৪০তম মৃত্যুবার্ষিকী পালন
মো: মাসুদ রানা,কচুয়া | ০৩:২৩ মিঃ, জুলাই ৪, ২০২১
চাঁদপুর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক
সম্পাদক,আইডিইবি’র সহ-সভাপতি ও কচুয়ার কৃতি সন্তান
বীর মুক্তিযোদ্ধা ইঞ্জি. আব্দুল মোতালেবের মা চন্দ্রবান বিবির
৪০তম মৃত্যবার্ষিকী পালন করা হবে। এ উপলক্ষে রবিবার উপজেলার
নলুয়া গ্রামে হাজী ইদ্রিস মুন্সি হাফেজিয়া মাদ্রাসা ও
এতিমখানায় কোরআন তেলওয়াত,কোরআন খতম,কবর জিয়ারত ও
দোয়া মাহফিল এবং এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরনের
আয়োজন করা হয়েছে। সকল ধর্মপ্রান মুসলমান দোয়া ও
মোনাজাতে অংশগ্রহন করতে আহ্বান জানান চাঁদপুর জেলা
আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক
সম্পাদক,আইডিইবি’র সহ-সভাপতি ও কচুয়ার কৃতি সন্তান
বীর মুক্তিযোদ্ধা ইঞ্জি. আব্দুল মোতালেব। এদিকে মায়ের
জান্নাতময়ী কামনা সকলের নিকট দোয়া কামনা করেছেন তিনি।
উল্লেখ্য যে, আওয়ামী লীগ নেতা ইঞ্জি. আব্দুল মোতালেবের মা
চন্দ্রবান বিবি বাংলা ১৯ শে আষাঢ় ১৪৮৭ সন বাংলায় মৃত্যুবরণ
করেন।
