কচুয়ায় সাবেক এমপি অধ্যক্ষ আবুল হাসনাত এর মৃত্যু বার্ষিকী পালন
মো: আকাশ মিয়াজী | ০৭:২৪ মিঃ, অক্টোবর ৯, ২০২০
চাঁদপুর (১) কচুয়া আসনের বিএনপির সাবেক এমপি মরহুম অধ্যক্ষ আবুল হাসনাত এর মৃত্যু বার্ষিকী পালন।
ইউরোপিয়ান কচুয়া জাতীয়তাবাদী ফোরাম এর উদ্যোগে গত শুকবার বাদ জুমা মরহুমের আত্মার মাগফেরাত জন্য, কচুয়ার শ্রীরামপুর হাজী বাড়ী মদিনা মসজিদ,মনোপুর পুর কেন্দ্রীয় জামে মনজিদ, তেতৈয়া পূর্বপাড়া বায়তুর রাহাত কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদ, বড়দৈল বাইতুলা জামে মসজিদ,মাঝিগাছা চৌধুরীপাড়া জামে মসজিদ, কহলথুরী আল মদিনা জামে মসজিদ,পনশাহী বায়তুন নুর জামে মসজিদে মিলাদ অনুষ্ঠিত হয়।
এছাড়াও কচুয়া বিএনপির অধ্যাপক আ: ওয়াদুদ মজুমদার, স্পেন বিএনপির সভাপতি মো: খোরশেদ আলম মজুমদার, সুইজারল্যান্ড ইউরোপিয়ান কচুয়া জাতীয়তাবাদী ফোরাম এর নেতা ইসলামই হোসেস কাউছার, নুর মোহাম্মদ কচি, আমেরিকা প্রবাসী মো: সাইফুল ইসলাম শাইখ এর সুস্থ্যতা কামনা করে একই সময় দোয়া করা হয়।
