কচুয়ায় আলফাজ উদ্দিন এমপি ও শিক্ষাবিদ আবিদুর রেজার মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মিলাদ অনুষ্টিত
নিজস্ব প্রতিনিধ | ০৩:২৩ মিঃ, জুলাই ২৫, ২০২০
চাঁদপুর (১) কচুয়া আসনের সাবেক এমপি ও কচুয়া থানা বিএনপির সাবেক সভাপতি, দাউদকান্দি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবিদুর রেজা মিয়া ( রেজা স্যারের) মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
জাতীয়তাবাদী আইন ছাত্রফোরাম কেন্দ্রীয় কমিটির সহ - সাধারণ সম্পাদক মো: আকাশ মিয়াজীর পরিচালনায় আলহাজ্ব মো: নুরুল ইসলাম ( মালু মেম্বার) এর সভাপতিত্ব বক্তব্য রাখেন কচুয়া বিএনপির নেতা মো: ফয়েজ, কচুয়া থানা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান জুয়েল, বিএনপির নেতা তাফাজ্জল, যুবনেতা বশির।
উল্লেখ গত ১৮ জুলাই আলফাজ উদ্দিন এমপির দ্বিতীয় ও ২১ জুলাই শিক্ষাবিদ আবিদুর রেজা স্যারের তৃতীয় মৃত্যু বার্ষিকী।
ইউরোপীয় কচুয়া জাতীয়তাবাদী ফোরাম। মাহবুব রেজা, থানা বিএনপির সাধারণ সম্পাদ মো: মকবুল হোসেন এর সহযোগীতায় দোয়া ও স্বরণ সভার আয়োজন করা হয়।
দোয়া মিলাদ পরিচালনা করেন মাওলানা মো: আমির হোসেন। দোয়া মিলাদে মরহুমদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।
দোয়া মিলাদ শেষে তাবারুক বিতরণ করা হয়।
