শিরোনাম
লেখক ও সামাজিক উন্নয়নে বিশেষ অবদানের জন্য রিফাত মাহবুব সাকিবকে  বিশেষ সম্মাননা ও পুরুষ্কার প্রদান করা হয়     মানুষ আমাকে নিয়ে কী ভাবছে, এসব দুশ্চিন্তা অহেতুক: তামান্না     আল্লাহর ভালোবাসা পেতে মুমিন যে দোয়া পড়বেন     দুশমনের মোকাবেলায় যে দোয়া পড়বেন     কারিনার সঙ্গে সম্পর্ক ভাঙনে রহস্যময় জবাব শহিদ কাপুরের     নিজের পর্নকাণ্ড দিয়েই অভিনয়ে নাম লেখাচ্ছেন শিল্পার স্বামী?     নিজের গোপন তথ্য ফাঁস করলেন রানি মুখার্জী     শাকিবকে সুপারস্টার হিসেবে দেখেন না নিশো!     স্বামী-স্ত্রীর দ্বন্দ্বে না খেয়ে ৮ দিনের শিশুর মৃত্যু     ডাকাতি করতে গিয়ে শ্বশুরকে গুলি করে হত্যা: জামাতাসহ ৮ জনের মৃত্যুদণ্ড    

জামালপুরের সরিষাবাড়ীতে অটোরিকশা চালককে শ্বাসরোধ করে হত্যা,পরিবারের আহাজারি

মোহাম্মদ আলী জিন্নাহ জামালপুর প্রতিনিধি | ০৬:৫৩ মিঃ, জুন ২০, ২০২০



জামালপুরের সরিষাবাড়ীতে অটোরিকশা চালককে শ্বাসরোধ করে হত্যা,পরিবারের আহাজারি মোহাম্মদ আলী জিন্নাহ জামালপুর প্রতিনিধি জামালপুরের সরিষাবাড়ীতে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হাফিজুর রহমান (৩০) নামে এক অটোরিকশা চালককে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৯ জুন) রাতে উপজেলার ডোয়াইল ইউনিয়নের রামানন্দপুর এলাকায় এ ঘটনা ঘটে। শনিবার (২০ জুন) সকালে সরিষাবাড়ী থানার পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে। নিহত হাফিজুর রহমান পার্শ্ববর্তী টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলার বীরতারা ইউনিয়নের বাঁশলগি গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। তাকে হত্যার পর দুর্বৃত্তরা অটোরিকশাটি নিয়ে যায় বলে পুলিশ জানিয়েছে। নিহতের স্ত্রী সুরাইয়া বেগম জানান, দুই ছেলের জনক হাফিজুর রহমান শুক্রবার বিকেলে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। রাতে তিনি না ফিরলে পরিবারের সদস্যরা তাকে খোঁজতে থাকেন। পরদিন সকালে সরিষাবাড়ী উপজেলার রামানন্দপুর মাইটাবাড়ি মোড়ের কাছে তার মৃতদেহ পড়ে থাকার সংবাদ পাওয়া যায়। এ ব্যাপারে সরিষাবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জোয়াহের আলম খান জানান, নিহতের গলায় গামছা পেঁচানো ও মাথা থেঁতলানো ছিলো। শুক্রবার দিবাগত রাতের কোনো এক সময় তাকে শ্বাসরোধে হত্যার পর মৃত্যু নিশ্চিত করতে মাথা ও শরীরে আঘাত করা হয়েছে। তিনি আরো জানান, হত্যার পর নিহতের অটোরিকশাটি হত্যাকারীরা নিয়ে গেছে। অটোরিকশা ছিনতাইয়ের জন্যই এ হত্যাকাণ্ড সংঘটিত করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। শনিবার সকাল ১০টার দিকে পুলিশ নিহতের লাশ উদ্ধারের পর সুরতহাল করে। দুপুরে লাশ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণের প্রস্তুতি চলছিলো।


Designed & Developed by TechSolutions Plex Ltd.