সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে লোভাছড়া পাথর শ্রমিকদের মাস্ক প্রদান
এম এ রহমান জীবন কানাইঘাট প্রতিনিধিঃ | ০৯:৫০ মিঃ, জুন ১৩, ২০২০
সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে লোভাছড়া পাথর শ্রমিকদের মাস্ক প্রদান। এম এ রহমান জীবন কানাইঘাট প্রতিনিধিঃ সিলেটের কানাইঘাট উপজেলার লোভাছড়া পাথর কোয়ারীতে সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে পাথর পরিবহন করতে হবে। যাতে করে কারো কোন ধরনের অসুবিধা সৃষ্ঠি না হয় সে দিকে খেয়াল রাখতে হবে। বুধবার বিকাল ৪ টায় সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী লোভাছড়া পাথর মহালের ব্যবসায়ী ও লোভাছড়া পাথর শ্রমিকদের নিয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় উপরোক্ত কথাগুলো বলেন এবং শ্রমিকদের নিরাপত্তার ক্ষেত্রে এক হাজার মাস্ক প্রদান করেন জেলা আওয়ামীলীগের সাবেক উপ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক লোভাছড়া পাথর মহালের সাবেক ইজারাদার মস্তাক আহমদ পলাশ। এ সময় তিনি স্থানীয় কান্দলা নয়াবাজারে লোভাছড়া আদর্শ পাথর ব্যবসায়ী সমিতির কার্যালয়ে এক হাজার শ্রমিকের নিরাপত্তার জন্য মাস্ক নিয়ে আসেন। সেগুলো মুলাগুল পাথর ব্যবসায়ী সমিতি ও লোভাছড়া আদর্শ পাথর ব্যবসায়ী সমিতি এবং লোভাছড়া পাথর শ্রমিক সমবায় সমিতি লিঃ এর সভাপতি আজাদ হোসেনের হাতে হস্তান্তর করেন। উক্ত সংক্ষিপ্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কাউন্সিলর মাসুক আহমদ, অর্থ বিষয়ক সম্পাদক স্থানীয় ইউপি সদস্য তমিজ উদ্দিন, ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লোভাছড়া আদর্শ পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি নাজিম উদ্দিন, সাধারন সম্পাদক বিশিষ্ট পাথর ব্যবসায়ী ফখরুল ইসলাম, মুলাগুল পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান শমশের আলম, সাবেক ইউপি সদস্য সয়েফ উদ্দিন, আওয়ামীলীগ নেতা এম ফারুক আহমদ, কানাইঘাট উপজেলা প্রেসক্লাবের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক এম এ রহমান জীবন, সাবেক ইউপি সদস্য নুর উদ্দিন, ছাত্রলীগ নেতা রুহুল আমিন, লোভাছড়া পাথর শ্রমিক সমবায় সমিতি লিমিটেড'র সভাপতি আজাদ হোসেন, সাধারণ সম্পাদক আব্বাস উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি রায়হান আহমদ, অর্থ সম্পাদক নাজিম উদ্দিন সহ লোভাছড়া পাথর মহালের বিপুল সংখ্যক ব্যবসায়ী ও এলাকার সর্বস্তরের জনতা। সভায় আলহাজ্ব মস্তাক আহমদ পলাশ বলেন, বর্তমানে যে পাথর গুলো লোভাছড়ার বিভিন্ন স্থানে রয়েছে সেগুলো তাহার লিজের নিদিষ্ঠ মেয়াদের মধ্যে উত্তোলন করা হয়েছে। তিনি এর কারন ব্যাখা করে বলেন, লোভাছড়া পাথর কোয়ারীর জন্মলগ্ন থেকে সকল ব্যবসায়ীরা শীত মৌসুমে অর্থাৎ শুকনো মৌসুমে পাথর উত্তোলন করেন। আর বর্ষা মৌসুমে যখন নদীতে পানি আসে তখন তা পরিবহন করে থাকেন। সেই ধারাবাহিকতা আজো বজায় রয়েছে। তারপরও লোভাছড়া পাথর মহালের ব্যবসায়ীদের মানবিক দিক বিবেচনা করে পাথর পরিবহনের সুযোগ করে দেওয়ায় তারা মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন সহ রাজনৈতিক নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। উল্লেখ্য লোভাছড়া পাথর মহালটি দুর্গম পাহাড়ী এলাকায় অবস্থিত। এখানে যোগাযোগের একমাত্র ব্যবস্থা নৌপথ। যার কারনে বর্ষা মৌসুমে এখান থেকে পাথর পরিবহন করা হয়ে থাকে।
