শিরোনাম
লেখক ও সামাজিক উন্নয়নে বিশেষ অবদানের জন্য রিফাত মাহবুব সাকিবকে  বিশেষ সম্মাননা ও পুরুষ্কার প্রদান করা হয়     মানুষ আমাকে নিয়ে কী ভাবছে, এসব দুশ্চিন্তা অহেতুক: তামান্না     আল্লাহর ভালোবাসা পেতে মুমিন যে দোয়া পড়বেন     দুশমনের মোকাবেলায় যে দোয়া পড়বেন     কারিনার সঙ্গে সম্পর্ক ভাঙনে রহস্যময় জবাব শহিদ কাপুরের     নিজের পর্নকাণ্ড দিয়েই অভিনয়ে নাম লেখাচ্ছেন শিল্পার স্বামী?     নিজের গোপন তথ্য ফাঁস করলেন রানি মুখার্জী     শাকিবকে সুপারস্টার হিসেবে দেখেন না নিশো!     স্বামী-স্ত্রীর দ্বন্দ্বে না খেয়ে ৮ দিনের শিশুর মৃত্যু     ডাকাতি করতে গিয়ে শ্বশুরকে গুলি করে হত্যা: জামাতাসহ ৮ জনের মৃত্যুদণ্ড    

জামালপুরে ফরিদুল হক খান দুলাল এমপিসহ একদিনেই আক্রান্ত ৫৪

মোহাম্মদ আলী জিন্নাহ জামালপুর প্রতিনিধি | ০৪:১৪ মিঃ, জুন ৪, ২০২০



জামালপুরে ইসলামপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফরিদুল হক খান দুলাল এমপি, ইসলামপুর উপজেলা আওয়ামীলীগের সেক্রেটারি ও ২ ভাইস চেয়ারম্যান সহ একদিনেই জামালপুরে নতুন করে ৫৪ জনের করোনা পজেটিভ এসেছে। বুধবার ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবের নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়। জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা: মাহফুজুর রহমান সোহান জানান, বুধবার ময়মনসিংহ পিসিআর ল্যাবের নমুনা পরীক্ষায় জামালপুরের ৫৭ জনের কোভিড-১৯ সংক্রমণ ধরা পড়ে। এদের মধ্যে ৩ জনের ফলোআপ রিপোর্ট হওয়ায় নতুন আক্রান্তের সংখ্যা ৫৪ জন। নতুন আক্রান্তদের মধ্যে জামালপুর ২ ইসলামপুর আসনের সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল ও ঐ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুস সালাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোজীনা আক্তারসহ ইসলামপুরেই ১৭ জন আক্রান্ত হয়েছেন। এছাড়া বকশীগঞ্জে ১৮, সদরে ৮, দেওয়ানগঞ্জে ৩, মাদারগঞ্জে ২, মেলান্দহে ১ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। জামালপুরে বুধবার পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩০৭ জন। জামালপুরে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২ জন পুলিশ সদস্যসহ ৪ জন ও সুস্থ্য হয়েছেন ১৩২ জন


Designed & Developed by TechSolutions Plex Ltd.