সাংবাদিক খোরশেদ আলম শিকদারের ছেলে নিয়াজ খোরশেদ সানীর জিপিএ-৫ অর্জন : আশা টিভি পরিবারের পক্ষ থেকে অভিনন্দন
মো: আকাশ মিয়াজী | ০৮:৫০ মিঃ, মে ৩১, ২০২০
সাংবাদিক খোরশেদ আলম শিকদারের ছেলে নিয়াজ খোরশেদ সানীর জিপিএ-৫ অর্জন স্টাফ রিপোর্টার ঃ চাঁদপুরের কচুয়ার কৃতি সন্তান নিয়াজ খোরশেদ সানী এসএসসি’র ২০২০ সালের ফলাফলে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ অর্জন করেছে। সে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ঢাকা শিক্ষা বোর্ড এর রাজধানীর বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ এর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। সে জেএসসিতে জিপিএ-৫ পেয়ে সরকারী বৃত্তি লাভ করেছে। তার বাবা মোঃ খোরশেদ আলম শিকদার জাতীয় দৈনিক যুগান্তর পত্রিকার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) রিপোর্টার ও সি.এন.এন.বিডি ২৪ ডটকম এর স্টাফ রিপোর্টার এবং চাঁদপুরের কচুয়া প্রেসকাবের সাবেক সভাপতি। তার মাতা রাজধানীর ইকরা মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষক। তার গ্রামের বাড়ী চাঁদপুর জেলার কচুয়া উপজেলার হরিপুর গ্রামে। নিয়াজ খোরশেদ সানী ভবিষ্যতে জার্নালিস্ট অথবা ব্যাংকার হতে চায়। তার বাবা,মা এবং কৃতি শিক্ষার্থী নিয়াজ খোরশেদ সানী সকলের নিকট দোয়া চেয়েছেন। সানীর বাবা সাংবাদিক খোরশেদ আলম শিকদার বলেন, একজন শিক্ষার্থী ভাল ফলাফল অর্জনের পিছনে শিক্ষক, পিতা ও মাতার শ্রম থাকতে হবে। শুধুমাত্র স্কুলের বা শিক্ষকের উপর ছেড়ে দিয়ে বসে থাকলেই আশানুরুপ ফলাফল আশা করা যায়না। তার বাবা-মা,বিশেষ করে মায়েদের কঠোর নজরদারী রাখা প্রয়োজন। আমার ছেলের জিপিএ-৫ অর্জনের বেলায় তাহাই করা হয়েছে
