শিরোনাম
লেখক ও সামাজিক উন্নয়নে বিশেষ অবদানের জন্য রিফাত মাহবুব সাকিবকে  বিশেষ সম্মাননা ও পুরুষ্কার প্রদান করা হয়     মানুষ আমাকে নিয়ে কী ভাবছে, এসব দুশ্চিন্তা অহেতুক: তামান্না     আল্লাহর ভালোবাসা পেতে মুমিন যে দোয়া পড়বেন     দুশমনের মোকাবেলায় যে দোয়া পড়বেন     কারিনার সঙ্গে সম্পর্ক ভাঙনে রহস্যময় জবাব শহিদ কাপুরের     নিজের পর্নকাণ্ড দিয়েই অভিনয়ে নাম লেখাচ্ছেন শিল্পার স্বামী?     নিজের গোপন তথ্য ফাঁস করলেন রানি মুখার্জী     শাকিবকে সুপারস্টার হিসেবে দেখেন না নিশো!     স্বামী-স্ত্রীর দ্বন্দ্বে না খেয়ে ৮ দিনের শিশুর মৃত্যু     ডাকাতি করতে গিয়ে শ্বশুরকে গুলি করে হত্যা: জামাতাসহ ৮ জনের মৃত্যুদণ্ড    

মাদারগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে উপজেলা প্রশাসনের প্রভাতফেরি

মোহাম্মদ আলী জিন্নাহ্ | ০৯:১১ মিঃ, ফেব্রুয়ারি ২১, ২০২০



 মহান শহীদ দিবস ও মাতৃভাষা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রভাতফেরি শহরের প্রধান প্রধান সড়কে প্রদক্ষীণ করা হয়েছে। ২১ শে প্রথম প্রহরে বালিজুড়ী বাজারস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ওবায়দুর রহমান বেলাল,উপজেলা নির্বাহি অফিসার আমিনুল ইসলাম,মাদারগঞ্জ সার্কেল এসপি সামিউল আলম পিপিএম, ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির ও মহিলা ভাইস চেয়ারম্যান সমসাদ আরা রেবা,মডেল থানার ওসি রফিকুল ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। পরে সকাল ১০ টায় উপজেলা অডিটরিয়াম হলরুমে আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠান এবং চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। যাদের প্রাণের বিনিময়ে এ মাতৃভাষা সেসব শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়। এছাড়াও শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা আওয়ামীলীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন প্রতিষ্ঠানসহ সামাজিক সাংস্কৃতিক সংগঠন।


Designed & Developed by TechSolutions Plex Ltd.