আমরা মুক্তিযোদ্ধা সন্তান কানাইঘাট উপজেলা কমিটির বিভিন্ন মহলে শুভেচ্ছা বিনিময়
এম এ রহমান জীবন কানাইঘাট প্রতিনিধিঃ | ০৭:২৬ মিঃ, ফেব্রুয়ারি ১৯, ২০২০
জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল কর্তৃক নিবন্ধিত রেজি নং ২০৩ আমরা মুক্তিযোদ্ধা সন্তান কানাইঘাট উপজেলা কমিটির উদ্যোগে উপজেলার বিভিন্ন মুক্তিযোদ্ধা পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন উপজলার নেতৃবৃন্দ। ১৭ ফেব্রুয়ারি সোমবার দিনব্যাপী এ কর্মসূচি পালন করেন তারা কর্মসূচির মধ্যে রয়েছে লক্ষীপ্রসাদ পুর্ব ইউপির সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা শফিকুর রহমান চৌধুরী সাহেবের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মুক্তিযোদ্ধা পরিবারকে সুসংগঠিত করার উদ্দেশ্যে জরুরী আলোচনা এবং আমরা মুক্তিযোদ্ধা সন্তান কানাইঘাট উপজেলা কমিটির কার্যকরী পরিষদের সদস্য হাফিজ আহমদ আল আজির'র সাথে সৌজন্য সাক্ষাৎ সহ উপজেলার বিভিন্ন মুক্তিযোদ্ধা সন্তানদের সাথে কুশল বিনিময় করেন নেতৃবৃন্দ। এতে উপস্থিত ছিলেন আমরা মুক্তিযোদ্ধা সন্তান কানাইঘাট উপজেলা কমিটির সভাপতি মোঃ ইফতেখার আলম চৌধুরী, সহ-সভাপতি ডালিম আহমদ, সাধারণ সম্পাদক মাওলানা জাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এম এ রহমান জীবন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন চৌধুরী, লক্ষীপ্রসাদ পুর্ব ইউপির সাধারণ সম্পাদক মোঃ ফারুক আহমেদ। এতে ২১শে ফেব্রুয়ারি ও ২৬শে মার্চ দিবসটি ব্যাপক আকারে পালনের উদ্দেশ্যে প্রস্তুতিমূলক আলোচনাও করেন কমিটির নেতৃবৃন্দ
