বিএমএসএস ও বিএসবি সংগঠনের নেতৃবৃন্দের করোনা ভাইরাস নিয়ে সচেতনতামুলক প্রচার
মোহাম্মদ আলী জিন্নাহ্ | ১০:৩৪ মিঃ, ফেব্রুয়ারি ১১, ২০২০
বাংলাদেশ মেডিকেল স্টুডেন্টস সোসাইটি (বিএমএসএস)-শেখ হাসিনা মেডিকেল কলেজ ও ব্রাইটার্স সোসাইটি অব বাংলাদেশ জামালপুর শাখার নেতৃবৃন্দরা সোমবার বিকালে জামালপুর এর ফৌজদারি মোড়ে বর্তমান সময়ের আলোচিত আতংক 'করোনা ভাইরাস' নিয়ে জনসাধারনের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে 'Let's be Corona Conscious' শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করে। এতে বিএমএসএস ও ব্রাইটার্স সোসাইটি অব বাংলাদেশের জামালপুর ব্রাঞ্চের মিলে মোট ১৭ জন স্বেচ্ছাসেবক ২৫০ জন মানু্ষের মধ্যে করোনা ভাইরাস সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে দেয়া বিভিন্ন প্রতিরোধমূলক কর্মকান্ডের ব্যাখ্যা করে। করোনা ভাইরাস কী,কীভাবে ছড়ায়,আক্রান্তের লক্ষণ ও এই ভাইরাস সম্পর্কে ভুল ধারণা নিয়েও আলোচনা করে স্বেছাসেবকরা। এই সচেতনতামূলক কার্যক্রমে উপস্থিত ছিলেন বিএমএসএসের লিয়াজোঁ অফিসার ইরতিজা হক ওসমানী,বিএমএসএস-শেহামেক,জামালপুরের আঞ্চলিক সমন্বয়ক নজরুল ইসলাম সজীব,ব্রাইটার্স সোসাইটির অবস্থা বাংলাদেশের সাংগঠনিক বিভাগের পরিচালক ফারিহা সুলতানা অমি,ব্রাইটার্স সোসাইটির জামালপুর ব্রাঞ্চের সাংগঠনিক বিভাগের সমন্বয়ক মোস্তাক আহম্মেদ সাগর, কার্যকরী সচিব আব্দুল্লাহ্ আবরার আর্শিবাদ,অর্থ ব্যবস্থাপনা বিভাগের সমন্বয়ক জাহিদ আকন্দ, ইভেন্ট ব্যবস্থাপনা বিভাগের সমন্বয়ক মাহাদী হাসান অমিয়। তাদের নেতৃত্বে পুরো কার্যক্রমটি সফলভাবে পরিচালনা করে দুই প্রতিষ্ঠানের স্বেচ্ছাসেবকরা। উল্লেখ্য,২০১৮ সাল থেকে বিএমএসএস-শেহামেক জামালপুর শাখা জামালপুরের বিভিন্ন ক্ষেত্রে স্বাস্থ্য সচেনতনতায় অবদান রেখে যাচ্ছে।জলবায়ু পরিবর্তন নিয়ে 'Fridays for Future' কার্যক্রমের মাধ্যমে সমগ্র বিশ্বের সাথে তাল মিলিয়ে ইতিমধ্যেই নাম করে নিয়েছে তরুননির্ভর প্রতিষ্ঠান ব্রাইটার্স সোসাইটি অব বাংলাদেশ।
