শিরোনাম
লেখক ও সামাজিক উন্নয়নে বিশেষ অবদানের জন্য রিফাত মাহবুব সাকিবকে  বিশেষ সম্মাননা ও পুরুষ্কার প্রদান করা হয়     মানুষ আমাকে নিয়ে কী ভাবছে, এসব দুশ্চিন্তা অহেতুক: তামান্না     আল্লাহর ভালোবাসা পেতে মুমিন যে দোয়া পড়বেন     দুশমনের মোকাবেলায় যে দোয়া পড়বেন     কারিনার সঙ্গে সম্পর্ক ভাঙনে রহস্যময় জবাব শহিদ কাপুরের     নিজের পর্নকাণ্ড দিয়েই অভিনয়ে নাম লেখাচ্ছেন শিল্পার স্বামী?     নিজের গোপন তথ্য ফাঁস করলেন রানি মুখার্জী     শাকিবকে সুপারস্টার হিসেবে দেখেন না নিশো!     স্বামী-স্ত্রীর দ্বন্দ্বে না খেয়ে ৮ দিনের শিশুর মৃত্যু     ডাকাতি করতে গিয়ে শ্বশুরকে গুলি করে হত্যা: জামাতাসহ ৮ জনের মৃত্যুদণ্ড    

মান্দার সতিহাটে সওজের উচ্ছেদ অভিযানে বেকায়দায় অবৈধ দখলদাররা সহযোগিতায়

এস এম রুবেল | ০৪:৪০ মিঃ, ফেব্রুয়ারি ২, ২০২০



মান্দার সতিহাটে সওজের উচ্ছেদ অভিযানে বেকায়দায় অবৈধ দখলদাররা সহযোগিতায় এস এম রুবেল ব্যুরো চীফ অ্যান্ড ক্রাইম রিপোর্টার্স মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় (নওগাঁ -রাজশাহী) মহাসড়কের অাশে পাশে সওজের জায়গায় নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। মান্দার ফেরিঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদের পরে গত ২৯ জানুয়ারি বুধবার বিকেলে উপজেলার সতীহাট বাজার শহীদ মিনার মার্কেট এলাকায় থেকে এ অভিযান পরিচালিত হয়। সওজ ঢাকা জোনের এস্টেট ও অাইন কর্মকর্তা (যুগ্ম- সচিব) হাকিম মাহবুবুর রহমান ফারুকীর নির্দেশনায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নওগাঁসড়ক ও জনপথ (সওজ) বিভাগের কর্মকর্তা,স্থানীয় প্রশাসনিক কর্মকর্তাগন এবং থানা পুলিশ উপস্থিত ছিলেন। সড়ক ও জনপথ (সওজ) বিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ দিন ধরে নওগাঁ-রাজশাহী মহাসড়কের বিভিন্ন জায়গায় সওজের জায়গা দখল করেস্থাপনা গড়ে তোলেন স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা। গত বছর নওগাঁ- রাজশাহী মহাসড়ক প্রশস্তকরণের কাজ শুরু হলে সওজের উদ্যোগে এসব অবৈধস্থাপনা উচ্ছেদ করা হয়। প্রায় এক বছরের ব্যবধানে এসব স্থানে আবার অবৈধ স্থাপনা গড়ে তোলেন ওই সব ব্যক্তি। নওগাঁ-রাজশাহী মহাসড়কের মান্দা উপজেলার সাবাইহাট থেকে মহাদেবপুর চৌমাশিয়া(নওহাটা) মোড় পর্যন্ত দুই শতাধিক অবৈধ স্থাপনা গড়ে তোলে সেগুলোসাধারণ ব্যবসায়ীদের কাছে ভাড়া দিয়ে টাকা আদায় করছিলেন ওই সবপ্রভাবশালী ব্যক্তি। সতীহাট বাজারে উচ্ছেদ হওয়া একাধিক ব্যবসায়ী বলেন, ‘হঠাৎ এধরণের অভিযানে আমরা বিপদে পড়েছি। মালামাল সরাতে হিমশিম খেতে হয়েছে। অনেকে মালামাল সরানোর সুযোগই পাননি। যারা এসব জায়গা ওমার্কেটের মালিক বলে ভাড়া নিত তারা এখন আমাদের পাশে নেই। আমাদের যে ক্ষতি হলো এটা কে পূরণ করবে?’ নওগাঁ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী হামিদুল হক বলেন,নিয়ম অনুযায়ী সরকারি জায়গায় অবৈধ স্থাপনা নির্মাণকারী ব্যক্তিদের নোটিশ দিয়ে তাদের স্থাপনা সরিয়ে নিতে বলা হয়েছে। এছাড়া মাইকিং করা হয়েছে। এরপরেও যারা স্থাপনা সরাননি তাদের বিরুদ্ধে এ অভিযান চলে।


Designed & Developed by TechSolutions Plex Ltd.