শিরোনাম
লেখক ও সামাজিক উন্নয়নে বিশেষ অবদানের জন্য রিফাত মাহবুব সাকিবকে  বিশেষ সম্মাননা ও পুরুষ্কার প্রদান করা হয়     মানুষ আমাকে নিয়ে কী ভাবছে, এসব দুশ্চিন্তা অহেতুক: তামান্না     আল্লাহর ভালোবাসা পেতে মুমিন যে দোয়া পড়বেন     দুশমনের মোকাবেলায় যে দোয়া পড়বেন     কারিনার সঙ্গে সম্পর্ক ভাঙনে রহস্যময় জবাব শহিদ কাপুরের     নিজের পর্নকাণ্ড দিয়েই অভিনয়ে নাম লেখাচ্ছেন শিল্পার স্বামী?     নিজের গোপন তথ্য ফাঁস করলেন রানি মুখার্জী     শাকিবকে সুপারস্টার হিসেবে দেখেন না নিশো!     স্বামী-স্ত্রীর দ্বন্দ্বে না খেয়ে ৮ দিনের শিশুর মৃত্যু     ডাকাতি করতে গিয়ে শ্বশুরকে গুলি করে হত্যা: জামাতাসহ ৮ জনের মৃত্যুদণ্ড    

শাহ্ মিরাপীং (রহঃ) র মাজার জামে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন

এম এ রহমান জীবন | ১০:১৩ মিঃ, ডিসেম্বর ১৮, ২০১৯



 ৩৬০ অলী আউলীয়ার পদধূলিতে ধণ্য হওয়া সিলেট পূণ্যভূমির হযরত শাহ্ জালাল (রহঃ)'র হযরত শাহ্ পরাণ (রহঃ)'র স্মৃতিবিজড়িত ৩৬০ অলী আউলীয়াদের মধ্যে অন্যতম অলী হযরহ শাহ্ মিরাপীং (রহঃ)'র মাজার সরীফের জামে মসজিদের বিক্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। ১৭ ডিসেম্বর বাদ জোহর মাজার প্রাঙ্গণে হযরত শাহ্ মিরাপীং (রহঃ)'র মাজার পরিচালনা কমিটির সভাপতি মোঃ আলতাফ হোসেনের সভাপতিত্বে ও উক্ত মাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক এম এ রহমান জীবন এর পরিচালনায় এক আলোচনা সভার মধ্য দিয়ে এ বিক্তি প্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন করা হয়। উক্ত বিক্তি প্রস্তর স্থাপনের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাজারের প্রধান রক্ষণাবেক্ষণকারী ফকির মোঃ আব্দুস সাত্তার, মাজারের প্রধান খাদিম বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুসব্বির, মাজার পরিচালনা কমিটির উপদেষ্টা পরিষদের সদস্য মোহাম্মদ নিজাম উদ্দিন, অর্থ সম্পাদক নুর আহমদ, ইউপি যুবলীগের সহ সভাপতি মোঃ শামসুদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিব আহমদ, আমরা মুক্তিযোদ্ধা সন্তান ১ নং ইউপির সভাপতি শাহেদ আহমদ, মাওলানা দেলোয়ার হোসেন, বিশিষ্ট সমাজসেবী হাবিবুর রহমান প্রমূখ। উল্লেখিত হযরত শাহ্ মিরাপীং (রহঃ)'র দরবার শরীফ সিলেটের কানাইঘাট উপজেলার ১নং ইউপির ডাউকেরগুল গ্রামে অবস্থিত, যুগ যুগ ধরে মাজারের বক্তবৃন্দ ও আশেকানে আউলিয়াগন নিয়মিত মাজার শরীফের রক্ষণাবেক্ষণ ও পরিচালনা করে আসছেন। কিন্তু দূর-দূরান্ত থেকে আগত ভক্ত বৃন্দরা নামাজের সময় নামাজ আদায় করা সম্ভব হয়না। তাই দরবার শরীফে আগত বক্তবৃন্দ ও আশেকানে আওলীয়াগনের নামাজের সুব্যবস্থা করার লক্ষ্যে একটি মসজিদ নির্মাণ করার উদ্যোগ নিয়েছে মাজার পরিচালনা কমিটি। আর এই মসজিদটি পুনর্নির্মাণ করতে অনেক টাকার প্রয়োজন হয়েছে, তাই দেশের ও বিদেশের সকল ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি এই মসজিদটি পুনর্নির্মাণ করার লক্ষ্যে আর্থিক সহযোগিতা চেয়েছেন মাজারের রক্ষণাবেক্ষণকারী ফকির মোঃ আব্দুস সাত্তার ও মাজারের প্রধান খাদিম বীর মুক্তিযোদ্ধা আব্দুল মছব্বির।


Designed & Developed by TechSolutions Plex Ltd.