মালয়েশিয়া আওয়ামীলীগের উদ্যেগে মহান বিজয় দিবস পালিত
বশির আহমেদ ফারুক মালয়েশিয়া/ এস এম রুবেল | ০৭:১০ মিঃ, ডিসেম্বর ১৭, ২০১৯
মালয়েশিয়াই আওমীলীগের উদ্যেগে মহান বিজয় দিবস পালিত হয়েছে। সোমবার কুয়ালালাম পুরের একটি হোটেলে সাংগঠনিক সম্পাদক আশফাকুল ইসলাম সোহেল ও মো. রাজীব আহমেদের যৌথ সঞ্চালনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনার শুরুতে মহান মুক্তিযুদ্ধে শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। মালয়েশিয়া আওমীলীগের প্রস্তাবিত কমিটির সভাপতি মুকবুল হোসেন মুকুলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থি ছিলেন মালয়েশিয়া বাংলাদেশ হাইকমিশনের শ্রম কাউন্সিলর মো. জহিরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামাল , বীর মুক্তিযোদ্ধা শওকত হোসেন পান্না, সহ সভাপতি দাতো আকতার হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনির, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বিএম বাবুল হাসান। সভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়নের মধ্য দিয়ে দেশকে এই অবস্থানে নিয়ে গেছেন। তার এই ভূমিকা বিশ্বজুড়ে প্রশংসিত হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার গত ১০ বছরে দেশে যত বাস্তবায়ন করেছেন তা অতীতে আর কখনোই হয়নি। বক্তারা বলেন, ঐতিহ্যগতভাবে কৃষিভিত্তিক অর্থনীতির পাশাপাশি বাংলাদেশে এখন শিল্পভিত্তিক অর্থনীতি গড়ে উঠেছে। তৈরি পোশাক ও ওষুধ শিল্পসহ তথ্যপ্রযুক্তি খাতে বাংলাদেশ দ্রুত এগিয়ে চলেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে আমাদের মহান স্বাধীনতা অর্জিত হয়েছে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের কারণে পৃথিবীর বুকে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশের উন্নয়নে ব্যপক ভূমিকা রেখে চলেছেন। প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্ব বাংলাদেশ ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে ও ২০৪১ সালের মধ্যে উন্নত রাষ্ট্রে পরিণত হবে। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, দলের মহিলা বিষয়ক সম্পাদক ফারজানা সুলতানা যুবলীগ নেতা আল আমিন ডলার, স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. সোহাগ সরকার, আম্পাং শাখা আওয়ামীলীগের সভাপতি মো. আলী আকবর,জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. শাহ আলম হাওলাদার, যুগ্ন সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন ডাব্লু,ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রায়হান কবির, মহানগর ছাত্রলীগের সভাপতি এম এইচ জুয়েল, মুক্তিযুদ্ধ মঞ্চ মালয়েশিয়া শাখার সাধারণ সম্পাদক রোহান আহমদ শামিম। এছাড়া সভায় উপস্থিত ছিলেন, সংগঠনের সহ সভাপতি দাতো আবুল কালাম আজাদ,মুরাদ চৌধুরী , বাবলা মজুমদার বাবু, যুবলীগ নেতা রেজাউল হক লায়ন, স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ফারুক সিকদার শান্ত, কুয়ালালামপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি এ আর মোহাম্মদ মামুন, সাধারণ সম্পাদক রাসেল মোল্লা, আম্পাং শাখা আওয়ামীলীগের সহসভাপতি মুছা বিন লিটন, সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান প্রমুখ। অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
