গার্ড দ্যো নর্থে এবার গণ সংবর্ধনায় সিক্ত হলেন পলাশ
এম এ রহমান জীবন কানাইঘাট প্রতিনিধিঃ | ০৭:০৬ মিঃ, ডিসেম্বর ১৭, ২০১৯
গার্ড দ্যো নর্থে এবার গণ সংবর্ধনায় সিক্ত হলেন পলাশ। এম এ রহমান জীবন কানাইঘাট প্রতিনিধিঃ ফ্রান্সের প্যারিসে প্রবাসী বাংলাদেশীরা এবার মস্তাক আহমদ পলাশ-কে গণ সংবর্ধনায় সিক্ত করেছেন। সোমবার প্যারিস টাইম বিকাল ৪ টায় প্রবাসীদের ব্যানারে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে দলমত নির্বিশেষে তারা কানাইঘাটের কৃতি সন্তান, জেলা আওয়ামীলীগের সাবেক উপ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সাতবাঁক ইউপি’র সাবেক বার বার নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মস্তাক আহমদ পলাশকে গণ সংবর্ধনা প্রদান করেন। এবং মহান বিজয় দিবসের আলোচনা সভার আয়োজন করেন। প্যারিসের গার্ড দ্যো নর্থ শহরের এক অভিজাত হোটেলে গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়। গণসংবর্ধনা ও মহান বিজয় দিবসের আলোচনা সভায় দলমত নির্বিশেষে বাঙ্গালী প্রবাসী কমিউনিটি নেতারা উপস্থিত ছিলেন। এর পূর্বে তিনি প্যারিস টাইম বিকাল ২ টায় প্যারিসের মালদোমা শহরে দাওয়াতি টেলিকম নামক ব্যবসা প্রতিষ্টানের শুভ উদ্বোধন করেন। উল্লেখ্য গত ৫ ডিসেম্বর আলহাজ্ব মস্তাক আহমদ পলাশ রেড-ক্রিসেন্ট সোসাইটি’র সভায় যোগ দিতে ইউরোপে যান। ১৪ ডিসেম্বর তিনি ফ্রান্স থেকে জার্মানে গিয়েছেন। গতকাল সোমবার তিনি জার্মান থেকে পুর্ণরায় ফ্রান্সের প্যারিসে পৌছিয়েছেন। আগামী ১৮ ডিসেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে।
