কানাইঘাট উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ২নং ইউনিয়নে দিনব্যাপী কম্বল বিতরণ
এম এ রহমান জীবন কানাইঘাট প্রতিনিধিঃ | ০৯:৪১ মিঃ, ডিসেম্বর ১৫, ২০১৯
কানাইঘাট উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ২নং ইউনিয়নে দিনব্যাপী কম্বল বিতরণ। এম এ রহমান জীবন কানাইঘাট প্রতিনিধিঃ সিলেটের কানাইঘাট উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ১৫ ডিসেম্বর রবিবার সারাদিনব্যাপী উপজেলার ২নং লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের বিভিন্ন জায়গায় গরীব ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন কানাইঘাট উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। এসময় উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলিম উদ্দিন আলিম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল হাসনাত এর পরিচালনায় উক্ত কম্বল বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২ নং ইউপির উত্তর লক্ষ্মীপ্রসাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছাঃ সাবানা বেগম, উপস্থিত ছিলেন কানাইঘাট উপজেলা প্রেসক্লাবের সাহিত্য প্রকাশনা বিষয়ক সম্পাদক ও আমরা মুক্তিযোদ্ধা সন্তান কানাইঘাট উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক এম এ রহমান জীবন, মুলাগুল জনকল্যান ট্রাস্ট'র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও উপজেলা সমাজকল্যাণ পরিষদের সদস্য এম জাহিদ আল মিসবাহ, সহকারি শিক্ষক আব্দুর রহিম সৌদি আরব প্রবাসী সৌদি আরব প্রবাসী জয়নাল আবেদীন বিশিষ্ট ব্যবসায়ী রহিম উদ্দিন সহকারী শিক্ষিকা শ্রীমতি বালা দাস।
