শিরোনাম
লেখক ও সামাজিক উন্নয়নে বিশেষ অবদানের জন্য রিফাত মাহবুব সাকিবকে  বিশেষ সম্মাননা ও পুরুষ্কার প্রদান করা হয়     মানুষ আমাকে নিয়ে কী ভাবছে, এসব দুশ্চিন্তা অহেতুক: তামান্না     আল্লাহর ভালোবাসা পেতে মুমিন যে দোয়া পড়বেন     দুশমনের মোকাবেলায় যে দোয়া পড়বেন     কারিনার সঙ্গে সম্পর্ক ভাঙনে রহস্যময় জবাব শহিদ কাপুরের     নিজের পর্নকাণ্ড দিয়েই অভিনয়ে নাম লেখাচ্ছেন শিল্পার স্বামী?     নিজের গোপন তথ্য ফাঁস করলেন রানি মুখার্জী     শাকিবকে সুপারস্টার হিসেবে দেখেন না নিশো!     স্বামী-স্ত্রীর দ্বন্দ্বে না খেয়ে ৮ দিনের শিশুর মৃত্যু     ডাকাতি করতে গিয়ে শ্বশুরকে গুলি করে হত্যা: জামাতাসহ ৮ জনের মৃত্যুদণ্ড    

মাগুরায় জেএসসি পরীক্ষার্থী কিশোরীকে লাঞ্চিত, বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে বখাটে

মাগুরা থেকে মো: রেজা | ১২:০৬ মিঃ, নভেম্বর ২৭, ২০১৯



মাগুরা সদর থানার কুচিয়ামোড়া ইউনিয়নের নতুন গ্রামের জেএসসি পরীক্ষার্থী গঙ্গাদেবী বিশ্বাস (১৩), পিতা নিরঞ্জন বিশ্বাস কে দীর্ঘদিন ধরে একই গ্রামের বিষ্ণুপদ বিশ্বাসের ছেলে অমল বিশ্বাস (৪৫) উত্ত্যক্ত করে আসছিল। কিশোরী গঙ্গা দেবী বিশ্বাস জানায় সে স্কুলে যাওয়ার পথে ও দোকানে কিছু কিনতে গেলে বখাটে অমল ওত পেতে বসে থাকতো এবং তার দেখা পেলেই বিভিন্ন ধরনের অশালীন অঙ্গভঙ্গি ও কটূক্তি করত।

এব্যাপারে গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের কাছে নালিশ জানালেও তারা কেউ বখাটে অমল বিশ্বাস এর ভয়ে মুখ খুলতো না। বেপরোয়া অমল বিশ্বাস ব্যক্তিগত জীবনে বিবাহিত এবং এক সন্তানের জনক। ঘটনার দিন গত ১২ ই নভেম্বর সকাল আনুমানিক দশটায় অষ্টম শ্রেণী পড়ুয়া গঙ্গা দেবী নিজেই অমল বিশ্বাস এই অশালীন কটূক্তির প্রতিবাদ জানায়, আর এতেই অমল বিশ্বাস গঙ্গাদেবীর উপর চড়াও হয়, গঙ্গা দেবীকে বেদম প্রহার করে। এ ব্যাপারে মাগুরা জেলা প্রশাসক বরাবরে অভিযোগপত্র দাখিল করে গঙ্গা দেবীর পরিবার। বর্তমানে অভিযোগপত্রটি মাগুরার শত্রুজিৎপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক বিশ্বজিৎ এর অধীনে তদন্তনাধীন। এ ব্যাপারে উপপরিদর্শক বিশ্বজিৎ এর সাথে আলাপ করলে তিনি জানান আমরা আসামিকে ধরার জন্য অক্লান্ত চেষ্টা করে যাচ্ছি কিন্তু আসামি পলাতক। অন্যদিকে গঙ্গাদেবি বিশ্বাসী পরিবার থেকে জানানো হয় আসামি বুক ফুলিয়ে গ্রাম দিয়ে ঘুরে বেড়াচ্ছে এবং বলে বেড়াচ্ছে তার কেউ কিছু করতে পারবে না।


Designed & Developed by TechSolutions Plex Ltd.