শিরোনাম
লেখক ও সামাজিক উন্নয়নে বিশেষ অবদানের জন্য রিফাত মাহবুব সাকিবকে  বিশেষ সম্মাননা ও পুরুষ্কার প্রদান করা হয়     মানুষ আমাকে নিয়ে কী ভাবছে, এসব দুশ্চিন্তা অহেতুক: তামান্না     আল্লাহর ভালোবাসা পেতে মুমিন যে দোয়া পড়বেন     দুশমনের মোকাবেলায় যে দোয়া পড়বেন     কারিনার সঙ্গে সম্পর্ক ভাঙনে রহস্যময় জবাব শহিদ কাপুরের     নিজের পর্নকাণ্ড দিয়েই অভিনয়ে নাম লেখাচ্ছেন শিল্পার স্বামী?     নিজের গোপন তথ্য ফাঁস করলেন রানি মুখার্জী     শাকিবকে সুপারস্টার হিসেবে দেখেন না নিশো!     স্বামী-স্ত্রীর দ্বন্দ্বে না খেয়ে ৮ দিনের শিশুর মৃত্যু     ডাকাতি করতে গিয়ে শ্বশুরকে গুলি করে হত্যা: জামাতাসহ ৮ জনের মৃত্যুদণ্ড    

মাদারগঞ্জের গুনারীতলা ইউনিয়ন যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি আসাদ সম্পাদক সাদ্দাম

মোহাম্মদ আলী জিন্নাহ মাদারগঞ্জ থেকে | ০৬:১৬ মিঃ, নভেম্বর ১৩, ২০১৯



বাংলাদেশ আওয়ামী যুবলীগ 3 নং গুনারীতলা ইউনিয়ন শাখার ত্রি-বার্ষিক সম্মেলন রোববার সকালে মোসলেমাবাদ ওয়াসিম উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। সম্মেলন শুভ উদ্বোধন করেন মাদারগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ফরিদুল ইসলাম মাস্টার। প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু জীবন কৃষ্ণ সাহা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক যুবনেতা আবদুল্লাহ আলামিন চাঁন। মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল। জামালপুর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারহান আহম্মেদ। মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সাজু পারভেজ,মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক চেয়ারম্যান জয়নাল আবেদীন আয়না। জামালপুর জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাশেদুল ইসলাম খোকন, মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মিজানুর রহমান তালুকদার, গুনারীতলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুতাসিম বিল্লাহ লুলু ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জুয়েল প্রমূখ। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন মাদারগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম।ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতিত্ব করেন গুনারীতলা ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আসাদুল্লাহ আসাদ ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক আবুল কাশেম। এছাড়াও সম্মেলনে জেলা উপজেলা শহর ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। পরে দ্বিতীয় অধিবেশনের মাধ্যমে আগামী তিন বছরের জন্য আসাদুল্লাহ আসাদ কে সভাপতি ও সাদ্দাম হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। আশা  টিভি


Designed & Developed by TechSolutions Plex Ltd.