শিরোনাম
কচুয়ায় জাতীয় পার্টির এমপি প্রার্থী এমমদাদুল হক রুমনের গণসংযোগ
কচুয়া প্রতিনিধি | ১০:৪৬ মিঃ, নভেম্বর ১১, ২০১৭
আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর ( ১) কচুয়া আসনে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী,জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য বিশিষ্ট সমাজ মোঃ এমদাদুল হক রুমন বিভিন্ন গ্রামে গতকাল গণসংযোগ করেছেন।জনসাধারনের কাছে দোয়া চেয়ে ভোটার, কিশোর মুরুব্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন
।গণসংযোগ অংশ গ্রহন করেন জাপা কেন্দ্রীয় নেতা রুহুল আমীন চৌধুরী, জেলা যুব সংহতির সাবেক যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম মোল্লা, যুগ্ম আহবায়ক মাহবুবুল আলম পাটোয়ারী স্বপন, উপজেলা জাতীয় যুব সংহতির সিনিঃ যুগ্ম আহবায়ক মিজানুর রহমান খান, যুগ্ম আহবায়ক হুমায়ন কবির,পশ্চিম সহদেবপুর ইউনিয়ন জাতীয় পার্টির সাধারন সম্পাদক মোঃ আহসানউল্লাহ সহ স্থানীয় জাতীয় পার্টি ও সহযোগী সংগঠনের নেতা কর্ম প্রমুখ।
