শিরোনাম
লেখক ও সামাজিক উন্নয়নে বিশেষ অবদানের জন্য রিফাত মাহবুব সাকিবকে  বিশেষ সম্মাননা ও পুরুষ্কার প্রদান করা হয়     মানুষ আমাকে নিয়ে কী ভাবছে, এসব দুশ্চিন্তা অহেতুক: তামান্না     আল্লাহর ভালোবাসা পেতে মুমিন যে দোয়া পড়বেন     দুশমনের মোকাবেলায় যে দোয়া পড়বেন     কারিনার সঙ্গে সম্পর্ক ভাঙনে রহস্যময় জবাব শহিদ কাপুরের     নিজের পর্নকাণ্ড দিয়েই অভিনয়ে নাম লেখাচ্ছেন শিল্পার স্বামী?     নিজের গোপন তথ্য ফাঁস করলেন রানি মুখার্জী     শাকিবকে সুপারস্টার হিসেবে দেখেন না নিশো!     স্বামী-স্ত্রীর দ্বন্দ্বে না খেয়ে ৮ দিনের শিশুর মৃত্যু     ডাকাতি করতে গিয়ে শ্বশুরকে গুলি করে হত্যা: জামাতাসহ ৮ জনের মৃত্যুদণ্ড    

বরগুনার বেতাগীতে বিষপানে গৃহবধুর আত্মহত্যা।

মোঃবেলাল আহমেদ বরগুনা প্রতিনিধি | ১০:২৯ মিঃ, অক্টোবর ১৫, ২০১৯



বরগুনার বেতাগীতে ফারজানা (১৯) নামের এক গৃহবধু বিষপানে আত্মহত্যার খবর পাওয়া গেছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) ভোরে নিজের বাবার বাড়ী বসে ওই গৃহবধূ বিষপান করার পরে অসুস্থ হয়। বাড়ির লোকজন তাকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসাপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় সকাল ৬টার দিকে ফারজানা মারা যায়। ফারজানা বেতাগী উপজেলার ৭ নম্বর সরিষামুড়ি ইউনিয়নের সরিষামুড়ী গ্রামের সাইফুলের স্ত্রী।

ফারজানার বোনজামাই দুলা ভাই ইলিয়াছ জানান, হঠাৎ করে বিষপানের খবর পেয়ে ফারজানাকে নিয়ে হাসপাতালে আসি। কিন্তু কি কারনে সে বিষপান করেছে তা জানতে পারিনি।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ হোসেন জানান, বিষপান করে মারা যাওয়ার খবর পেয়ে হাসাপাতালে পুলিশ পাঠানো হয়েছে। তাছাড়া মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হবে বলেও তিনি জানিয়েছেন।


Designed & Developed by TechSolutions Plex Ltd.