শিরোনাম
লেখক ও সামাজিক উন্নয়নে বিশেষ অবদানের জন্য রিফাত মাহবুব সাকিবকে  বিশেষ সম্মাননা ও পুরুষ্কার প্রদান করা হয়     মানুষ আমাকে নিয়ে কী ভাবছে, এসব দুশ্চিন্তা অহেতুক: তামান্না     আল্লাহর ভালোবাসা পেতে মুমিন যে দোয়া পড়বেন     দুশমনের মোকাবেলায় যে দোয়া পড়বেন     কারিনার সঙ্গে সম্পর্ক ভাঙনে রহস্যময় জবাব শহিদ কাপুরের     নিজের পর্নকাণ্ড দিয়েই অভিনয়ে নাম লেখাচ্ছেন শিল্পার স্বামী?     নিজের গোপন তথ্য ফাঁস করলেন রানি মুখার্জী     শাকিবকে সুপারস্টার হিসেবে দেখেন না নিশো!     স্বামী-স্ত্রীর দ্বন্দ্বে না খেয়ে ৮ দিনের শিশুর মৃত্যু     ডাকাতি করতে গিয়ে শ্বশুরকে গুলি করে হত্যা: জামাতাসহ ৮ জনের মৃত্যুদণ্ড    

মাদারগঞ্জে বিপুল পরিমাণ নকল কীটনাশক জব্দ,মহিলা আটক

মোহাম্মদ আলী জিন্নাহ্ মাদারগঞ্জ থেকে | ১০:০৬ মিঃ, অক্টোবর ৯, ২০১৯



 জামালপুরের মাদারগঞ্জ উপজেলার কয়ড়া বাজারের পার্শ্বে ভাড়াবাসা থেকে বিপুল পরিমান নকল কীটনাশক জব্দ করা হয়। বুধবার বিকালে গোপন সংবাদে পুলিশের সহযোগীতায় এ অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম। থানা সূত্রে জানা গেছে যশোর বিভাগের ও জেলার মণিরামপুর উপজেলার পাটালা গ্রামের মৃত হামিদুল হোসেন এর ছেলে আফজাল হোসেন (৪২) নতুন বিভিন্ন কোম্পানির লেভেল লাগিয়ে নকল কীটনাশক ঔষধ বিভিন্ন জায়গায় বাজারজাত করতো। কয়ড়া বাজারের পার্শ্বে ভাড়া বাসা থেকে বিপুল পরিমাণ নকল কীটনাশকসহ আফজালের স্ত্রী রওশনারা বেগম (৩০) কে আটক করা হয়। জব্দকৃত নকল কীটনাশক গুলো থানায় রাখা হয়েছে এবং আটককৃত মহিলা কে থানা হেফাজতে রাখা হয়েছে। এ ব্যাপারে মাদারগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম জানান জব্দকৃত নকল কীটনাশক অবৈধ ভাবে বাজারজাতকরণ ও আটককৃত মহিলার বিরুদ্ধে মাদারগঞ্জ মডেল থানায় নিয়মিত মামলা হবে।


Designed & Developed by TechSolutions Plex Ltd.