শিরোনাম
লেখক ও সামাজিক উন্নয়নে বিশেষ অবদানের জন্য রিফাত মাহবুব সাকিবকে  বিশেষ সম্মাননা ও পুরুষ্কার প্রদান করা হয়     মানুষ আমাকে নিয়ে কী ভাবছে, এসব দুশ্চিন্তা অহেতুক: তামান্না     আল্লাহর ভালোবাসা পেতে মুমিন যে দোয়া পড়বেন     দুশমনের মোকাবেলায় যে দোয়া পড়বেন     কারিনার সঙ্গে সম্পর্ক ভাঙনে রহস্যময় জবাব শহিদ কাপুরের     নিজের পর্নকাণ্ড দিয়েই অভিনয়ে নাম লেখাচ্ছেন শিল্পার স্বামী?     নিজের গোপন তথ্য ফাঁস করলেন রানি মুখার্জী     শাকিবকে সুপারস্টার হিসেবে দেখেন না নিশো!     স্বামী-স্ত্রীর দ্বন্দ্বে না খেয়ে ৮ দিনের শিশুর মৃত্যু     ডাকাতি করতে গিয়ে শ্বশুরকে গুলি করে হত্যা: জামাতাসহ ৮ জনের মৃত্যুদণ্ড    

সুন্দরীরা কে কোথায়

নিজস্ব প্রতিনিধি। | ০৩:৫৫ মিঃ, অক্টোবর ৯, ২০১৯



জেসিয়া ইসলাম, জান্নাতুল ফেরদৌস ঐশী, তাহমিনা অথৈ, জান্নাতুল পিয়াদেশীয় পর্যায়ে সুন্দরী প্রতিযোগিতা হয়ে আসছে আগে থেকেই। দেশে এ ধরনের আন্তর্জাতিক প্রতিযোগিতাও বাড়ছে সম্প্রতি। কদিন পরই মিস ওয়ার্ল্ডের মতো প্রতিযোগিতার বাংলাদেশ পর্বের গালা রাউন্ড। প্রতিবছরই এসব প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করছেন নারীরা। তাঁদের কেউ কেউ বিনোদন ও মডেলিং জগতে জায়গা করে নিয়েছেন। আবার কেউ কেউ সরে গেছেন চুপিসারে। প্রতিযোগিতা থেকে আসা এসব সুন্দরীর খবর কী? তারই খোঁজ নেওয়া হলো সম্প্রতি।

গত বছর মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হয়েছেন জান্নাতুল ফেরদৌস ঐশী। আরিফিন শুভর বিপরীতে মিশন এক্সট্রিম ছবির কাজ প্রায় শেষ। আদম নামে একটি ছবির শুটিং চলছে। এই ছবিতে তাঁর সহশিল্পী ইয়াশ রোহান। ঐশী বলেন, ‘শুরুতেই সংখ্যার দিকে তাকাচ্ছি না। ভালো কাজ করার জন্য অপেক্ষায় আছি। মিশন এক্সট্রিম ও আদম ভালো কিছু হবে বলে আশা করছি।’
এই প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছিলেন নিশাত নাওয়ার সালওয়া। এখনো খুব একটা আলোচনায় আসতে পারেননি। মুস্তাফিজুর রহমান মানিকের স্বপ্নে দেখা রাজকন্যা ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে পা রেখেছেন নিশাত।


Designed & Developed by TechSolutions Plex Ltd.