জামালপুর জেলা জমঈয়তে আহলে হাদীসের জেনারেল কমিটির সভা অনুষ্ঠিত
মোহাম্মদ আলী জিন্নাহ্ মাদারগঞ্জ থেকে | ১১:৩৫ মিঃ, অক্টোবর ৮, ২০১৯
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় জেলা জমঈয়তে আহলে হাদীসের জেনারেল কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা জমঈয়তে আহলে হাদীসের উদ্যোগে মোসলেমাবাদ নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা জমঈয়তে আহলে হাদীসের সভাপতি ড. মোহাম্মদ জোবায়দুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল করিমের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- কেন্দ্রীয় জমঈয়তে আহলে হাদীসের সাধারণ সম্পাদক শায়খ ড. আবু আব্দুল্লাহ মোহাম্মদ শহিদুল্লাহ খান মাদানী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কেন্দ্রীয় জমঈয়তে আহলে হাদীসের সাংগঠনিক সম্পাদক শায়খ আব্দুন নূর বিন আব্দুল জব্বার মাদানী, জেলা জমঈয়তে আহলে হাদীসের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ গোলাম রব্বানী, কেন্দ্রীয় জমঈয়তে শুব্বানে আহেল হাদিসের সভাপতি রেজাউল ইসলাম, কেন্দ্রীয় জমঈয়তে শুব্বানে আহেল হাদিসের সাবেক সহ-সভাপতি আব্দুল্লাহ আল মোতি প্রমূখ। এ সময় জামালপুর সদর, মাদারগঞ্জ, মেলান্দহ, সরিষাবাড়ি, ইসলামপুর, দেওয়ানগঞ্জ ও বকশিগঞ্জ উপজেলা জমঈয়তে আহলে হাদীসের নেতৃত্ববৃন্দ উপস্থিতি ছিলেন।
