"আগৈলঝাড়ায় খালের অবৈধ বাঁধ কেটে দিয়েছে এলাকাবাসী"
বি এম মনির হোসেন স্টাফ রিপোর্টার | ০৭:৪৪ মিঃ, অক্টোবর ৩, ২০১৯
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় খালে বাঁধ দিয়ে মাছ চাষ করছে স্থানীয় প্রভাবশালীরা। বৃহস্পতিবার এই বাঁধ কেটে দিয়েছে পানি বন্দি ভুক্তভোগীরা। জানা গেছে, উপজেলার কালুপাড়া-তালতা খালে বাঁধ দিয়ে দীর্ঘ কয়েক বছর ধরে মাছ চাষ করে আসছে স্থাণীয় প্রভাবশালীরা। এ কারনে গৈলা ও রত্নপুর ইউনিয়নের রামের বাজার, বরিয়ালী, চাপাচুপা, ঘোড়ারপাড়, ছয়গ্রামের ২৫ হাজার মানুষ পানি বন্দি হয়ে পরেছিল। খালে বাঁধ দেয়ার কারনে পানি চলাচল বন্ধ হয়ে যায়। মাছ চাষ করার কারণে পানি দূষিত হয়ে পরে। পানি নষ্ট হয়ে এলাকায় মশা-মাছি ও বিভিন্ন প্রকার পোকা-মাকড়ের জন্ম হয়। সাধারণ জনগণ বৃহস্পতিবার দুপুরে রামেরবাজার ও কালুরপাড় নামক স্থানে দুটি অবৈধ বাঁধ কেটে দিয়েছে ভুক্তভোগী এলাকাবাসীরা। রামের বাজারের ইয়াছিন সরদার বলেন, অবৈধ দুটি বাঁধের কারনে রামবাজার, বরিয়ালী ও ছয়গ্রাম এলাকার মানুষ পানি বন্দি ছিলাম। খালে বাঁধ দিয়ে প্রভাবশালীরা আমাদের প্রায় ২০বছর ধরে পানি বন্দী করে রেখে ছিল। আজ আমরা এলাকাবাসী বাঁধ কেটে দিয়েছি। গৈলা ইউপি সদস্য মোঃ মশিউর রহমান বলেন, স্থানীয় জনগণ গৈলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম টিটুর কাছে পানি বন্দির কথা জানান। চেয়ারম্যান এর পরামর্শে বৃহস্পতিবার স্থানীয়রা অবৈধ বাঁধ দুটি কেটে দিয়েছে। পানি বন্দি থেকে মুক্ত হল কয়েক হাজার লোক।
