আগৈলঝাড়ায় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে র্যালী
বি এম মনির হোসেন স্টাফ রিপোর্টার | ১১:১৪ মিঃ, অক্টোবর ৩, ২০১৯
বৈশ্বিক প্রতিযোগীতার উৎপাদনশীলতা” প্রতিপাদ্য বিষয় নিয়ে বরিশালের আগৈলঝাড়ায় জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যেগে আজ সকালে উপজেলা পরিষদ চত্তরে র্যালী শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাসের সভাপতিত্বে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সভায় উপস্তিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা.আশুতোষ রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, বিভাগীয় বেবী হোমের উপ-তত্বাবধায়ক আবুল কালাম আজাদ, আগৈলঝাড়া প্রেসক্লাব সভাপতি কে এম আজাদ রহমান, উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পদক বি এম মনির হোসেন, বিএইচপি একাডেমীর প্রধান শিক্ষক যতীন্দ্রনাথ মিস্ত্রী, উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সাধারন সম্পাদক কাজল দাশ গুপ্তসহ প্রমুখ। সভায় বক্তারা সচেতনতা সৃষ্টির মাধ্যমে দেশের শিল্প, কৃষি ও সেবাসহ বিভিন্নখাতে উৎপাদনশীলতা বাড়াতে হবে বলে জানান।
