শিরোনাম
আগৈলঝাড়ায় মাদক মামলার আসামী গ্রেফতার
শফিকুল ইসলাম(এম এ),বরিশাল উত্তর প্রতিনিধিঃ | ০৮:১৬ মিঃ, সেপ্টেম্বর ২৯, ২০১৯
আগৈলঝাড়ায় মাদক মামলার আসামী গ্রেফতার। শফিকুল ইসলাম(এম এ),বরিশাল প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলার পলাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতকে বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে। থানা সূত্রে জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের মধ্য শিহিপাশা গ্রামের আলমগীর বাবুর্চীর ছেলে মাদক (জিআর৯১/১৯)নং মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আলামিন বাবুর্চীকে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে নিজ এলাক থেকে এসআই জসিম উদ্দিন গ্রেফতার করে। গ্রেফতারকৃত আলামিনকে রোববার সকালে বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে।
