নান্দাইল মডেল থানা পুলিশের অভিযানে ৬ জুয়াড়ু সহ ৭ জন গ্রেফতার
জহিরুল ইসলাম ময়মনসিংহ প্রতিনিধি | ১১:৩০ মিঃ, সেপ্টেম্বর ২৮, ২০১৯
ময়মনসিংহের নান্দাইল মডেল থানা পুলিশ শুক্রবার অভিযান চালিয়ে ৬ জুয়াড়ু সহ অন্য মামলার ১জন আসামীকে গ্রেফতার শনিবার জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে। থানা সূত্রে জানাযায়, নান্দাইল উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের কুরাটি গ্রামের ফজলুর রহমান ওরফে লাল মিয়ার পুত্র মাদক মামলার আসামী উজ্জল মিয়া (৪০), বরুনা কান্দা গ্রামের মৃত ইদু বেপারীর পুত্র রহীম উদ্দিন (৪০), ইসমাঈল মিয়ার পুত্র রবিউল (৩৬), কাটলীপাড়া গ্রামের মৃত আ: রহিম সরকারের পুত্র সুজন সরকার (৪০), ধুরুয়া গ্রামের মৃত আলী নেওয়াজের পুত্র হেলাল মিয়া (৩৫), সিদ্দিক মিয়ার পুত্র শাহজাহান (৩৫)কে জুয়া খেলারত অবস্থায় হাতে নাতে আটক করে থানা পুলিশ। অপরদিকে অন্যপ্রকার মামলার আসামী আলআমিন (২৮)কেও গ্রেফতার করা হয়। নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মনসুর আহম্মেদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, ‘নান্দাইলে যে কোন ধরনের জুয়া, মাদক ও জঙ্গী অপরাধীদের বিরুদ্ধে জিরো টলারেন্স অব্যাহত থাকবে।’ এখানে উল্লেখ্য যে, স্থানীয় সূত্রে জানাযায়, আসামী উজ্জল মিয়া এলাকার একজন চিহ্নিত জুয়াড়ু, তার নামে মাদকের মামলা রয়েছে এবং আসামী রহিম উদ্দিন মলম পার্টির সাথে জড়িত রযেছে বলে জানাগেছে।
