প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে রামগঞ্জে শোভাযাত্রা
দেলোয়ার হোসেন মৃধা ঃ | ০৭:৪৬ মিঃ, সেপ্টেম্বর ২৮, ২০১৯
রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের যৌথ উদ্যোগে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের (খান টাওয়ার) সামনে থেকে আনন্দর্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা সভাপ্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষে শনিবার সকালে রামগঞ্জে আনন্দর্যালি, আলোচনা সভা, মিলাদ মাহফিল ও কেট কাটার মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়েছে।
১৯৪৭ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জন্ম গ্রহন করেন তিনি। রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের যৌথ উদ্যোগে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের (খান টাওয়ার) সামনে থেকে আনন্দর্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আকম রুহুল আমিনের সভাপতিত্বে ও ৩নং ভাদুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং আওয়ামী লীগের জাহিদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বেলাল আহম্মেদ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার শিউলী, উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল কাশেম মাস্টার, সেক্রেটারি ডা. মাঈন উদ্দিন মানিক, উপজেলা যুবলীগের আহবায়ক ও জেলা পরিষদ সদস্য সৈকত মাহমুদ সামছু, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সাইদুর রহমান মামুন, এসএম মোজাম্মেল হোসেন, পৌর যুবলীগের আহবায়ক ও পৌর প্যানেল মেয়র মামুনুর রশিদ আখন্দ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক সোহেল রানা, উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান ফয়সাল মাল, সাধারণ সম্পাদক মেহেদী হাসান শুভ, পৌর ছাত্রলীগের আহবায়ক মিলন আঠিয়া, যুগ্ম আহবায়ক রবিউল ইসলাম অপুমাল, আশরাফ রাজু প্রমুখ। আলোচনা সভা শেষে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।
