শিরোনাম
লেখক ও সামাজিক উন্নয়নে বিশেষ অবদানের জন্য রিফাত মাহবুব সাকিবকে  বিশেষ সম্মাননা ও পুরুষ্কার প্রদান করা হয়     মানুষ আমাকে নিয়ে কী ভাবছে, এসব দুশ্চিন্তা অহেতুক: তামান্না     আল্লাহর ভালোবাসা পেতে মুমিন যে দোয়া পড়বেন     দুশমনের মোকাবেলায় যে দোয়া পড়বেন     কারিনার সঙ্গে সম্পর্ক ভাঙনে রহস্যময় জবাব শহিদ কাপুরের     নিজের পর্নকাণ্ড দিয়েই অভিনয়ে নাম লেখাচ্ছেন শিল্পার স্বামী?     নিজের গোপন তথ্য ফাঁস করলেন রানি মুখার্জী     শাকিবকে সুপারস্টার হিসেবে দেখেন না নিশো!     স্বামী-স্ত্রীর দ্বন্দ্বে না খেয়ে ৮ দিনের শিশুর মৃত্যু     ডাকাতি করতে গিয়ে শ্বশুরকে গুলি করে হত্যা: জামাতাসহ ৮ জনের মৃত্যুদণ্ড    

প্রধানমন্ত্রীর ৭৩ তম জন্মদিন পালিত বিভিন্ন আয়োজনে আগৈলঝাড়ায়

বি এম মনির হোসেন স্টাফ রিপোর্টার:- | ০৭:৪০ মিঃ, সেপ্টেম্বর ২৮, ২০১৯



বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা, আলোচনাসভা, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে উপমহাদেশের প্রাচীনতম রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩ তম জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকাল সাড়ে দশটায় উপজেলা সদরে আওয়ামী লীগ কার্যালয় থেকে নেতা কর্মীদের সমন্বয়ে আনন্দ শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ের সামনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে দোয়া ও মোনাজাত পূর্ব সভায় জাতির পিতার জ্যেষ্ঠ কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃঢ় নেতৃত্বে দেশ পরিচালনার মাধ্যমে দেশে ও আন্তর্জাতিক সুনামসহ বিভিন্ন মেগা প্রকল্প বাস্তবায়ন, যুদ্ধাপরাধীদের বিচার, দূনীতি বিরোধী অভিযানের সমর্থন করে বক্তব্য রাখেন আওয়ামী লীগ সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন। পরে দলীয় সভানেত্রী শেখ হাসিনার সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন, উপজেলা সাবেক চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান, উপজেলা ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম তালুকদার, মলিনা রানী রায়, আবুল বাশার হাওলাদার, বিপুল দাস,আইন বিষয়ক সসম্পদক এ্যাডভোকেট আবুল কাশেম সরদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, উপজেলা যুবলীগ সভাপতি সাইদুল সরদার, সাধারণ সম্পাদক অনিমেষ মন্ডল, চেয়ারম্যান শফিকুল হোসেন টিটু, উপজেলা ছাত্রলীগ ভারপ্রাপ্ত সভাপতি মো. উজ্জল হোসেন খলিফা, সাধারণ সম্পাদক জাকির পাইকসহ উপজেলা ইউনিয়নের দলীয় নেতৃবৃন্দ। আলোচনা শেষে প্রধানমন্ত্রী সু-স্বাস্থ্য কামনা ও দেশের অগ্রগতি কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মোঃ মহিবুল্লাহ।


Designed & Developed by TechSolutions Plex Ltd.