শিরোনাম
লেখক ও সামাজিক উন্নয়নে বিশেষ অবদানের জন্য রিফাত মাহবুব সাকিবকে  বিশেষ সম্মাননা ও পুরুষ্কার প্রদান করা হয়     মানুষ আমাকে নিয়ে কী ভাবছে, এসব দুশ্চিন্তা অহেতুক: তামান্না     আল্লাহর ভালোবাসা পেতে মুমিন যে দোয়া পড়বেন     দুশমনের মোকাবেলায় যে দোয়া পড়বেন     কারিনার সঙ্গে সম্পর্ক ভাঙনে রহস্যময় জবাব শহিদ কাপুরের     নিজের পর্নকাণ্ড দিয়েই অভিনয়ে নাম লেখাচ্ছেন শিল্পার স্বামী?     নিজের গোপন তথ্য ফাঁস করলেন রানি মুখার্জী     শাকিবকে সুপারস্টার হিসেবে দেখেন না নিশো!     স্বামী-স্ত্রীর দ্বন্দ্বে না খেয়ে ৮ দিনের শিশুর মৃত্যু     ডাকাতি করতে গিয়ে শ্বশুরকে গুলি করে হত্যা: জামাতাসহ ৮ জনের মৃত্যুদণ্ড    

ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ফেনসিডিলসহ পুলিশ কনস্টেবল আটক

রুহুল আমিন রুকু (কুড়িগ্রাম)জেলাঃ     | ০৯:১৩ মিঃ, সেপ্টেম্বর ২৬, ২০১৯



   কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিজিবি অভিযান চালিয়ে ফেনসিডিলসহ এক পুলিশ কনেস্টবলকে আটক করেছে।

বৃহস্পতিবার(২৬ সেপ্টেম্বর) দুপুরে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটলিয়ানের অধীন কাশিপুর ক্যাম্পের বিজিবি’র সদস্যরা উপজেলার কুটিচন্দ্রখানা এলাকার চৌরাস্তার মোড় থেকে ওই কনেস্টবলকে ৬ বোতল ফেনসিডিলসহ আটক করে। পরে বিকেলে তাকে ফুলবাড়ী থানায় হস্তান্তর করা হয়।আটক কনেস্টবলের নাম জাহাঙ্গীর আলম (৩৬)। তিনি কুড়িগ্রাম জেলার নামাজের চর পুলিশ ফাঁড়ীতে কর্মরত আছেন, তাহার বিপি নম্বর- ৬৮৬। তিনি পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার তরিয়া গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে।ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ খন্দকার ফুয়াদ রুহানী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই পুলিশ সদস্যের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

আশা টিভি


Designed & Developed by TechSolutions Plex Ltd.