শিরোনাম
লেখক ও সামাজিক উন্নয়নে বিশেষ অবদানের জন্য রিফাত মাহবুব সাকিবকে  বিশেষ সম্মাননা ও পুরুষ্কার প্রদান করা হয়     মানুষ আমাকে নিয়ে কী ভাবছে, এসব দুশ্চিন্তা অহেতুক: তামান্না     আল্লাহর ভালোবাসা পেতে মুমিন যে দোয়া পড়বেন     দুশমনের মোকাবেলায় যে দোয়া পড়বেন     কারিনার সঙ্গে সম্পর্ক ভাঙনে রহস্যময় জবাব শহিদ কাপুরের     নিজের পর্নকাণ্ড দিয়েই অভিনয়ে নাম লেখাচ্ছেন শিল্পার স্বামী?     নিজের গোপন তথ্য ফাঁস করলেন রানি মুখার্জী     শাকিবকে সুপারস্টার হিসেবে দেখেন না নিশো!     স্বামী-স্ত্রীর দ্বন্দ্বে না খেয়ে ৮ দিনের শিশুর মৃত্যু     ডাকাতি করতে গিয়ে শ্বশুরকে গুলি করে হত্যা: জামাতাসহ ৮ জনের মৃত্যুদণ্ড    

বিএনপির ভাইস চেয়ারম্যান শামছুজ্জামান দুদুর বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে মামলা দায়ের

এম এ. সালাম রুবেল ঠাকুরগাঁও | ০৫:৫৩ মিঃ, সেপ্টেম্বর ২৬, ২০১৯



বিএনপির ভাইস চেয়ারম্যান শামছুজ্জামান দুদুর বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে মামলা দায়ের

২৬ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান অরুনাশু দত্ত টিটো বাদী হয়ে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে।দন্ডবিধি-১৫৩/১৫৩(ক)/৫০৫(ক)/৫০৬(২) ধারায় মামলাটি দায়ের করেন।বিচারক মার্জিয়া খাতুন মামলাটি আমলে নিয়ে বিকেলে আদেশ দেবেন বলে জানিয়েছেন।মামলার এজাহারে বলা হয়, বিএনপি নেতা শামছুজ্জামান দুদু চলমান শান্তিপূর্ণ রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করে দেশে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টির ষড়যন্ত্রে লিপ্ত। গত ১৬ সেপ্টেম্বর একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশোতে দুদু বলেন, যেভাবে শেখ মুজিব বিদায় হয়েছে সেভাবে শেখ হাসিনাও বিদায় হবে। দুদু প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্রে লিপ্ত এবং হত্যার হুমকি দিয়েছেন।এম এ সালাম রুবেল  ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃপ্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে বিএনপির ভাইস চেয়ারম্যান শামছুজ্জামান দুদুর বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে মামলা দায়ের করা হয়েছে।

মামলার বাদী অরুনাশু দত্ত টিটো বলেন, শামছুজ্জামান দুদু তার বক্তব্যে পক্ষান্তরে বলেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যেভাবে হত্যা করা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও সেভাবে হত্যা করা হবে। এজন্য দুদুর বিরুদ্ধে মামলা দায়ের করেছি।


Designed & Developed by TechSolutions Plex Ltd.