কুড়িগ্রামে আন্ত:নগর ট্রেনের নামকরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রুহুল আমিন রুকু (কুড়িগ্রাম) জেলাপ্রতিনিধিঃ | ১০:২৬ মিঃ, সেপ্টেম্বর ২৫, ২০১৯
কুড়িগ্রামে বহুল প্রত্যাশিত আন্ত:নগর ট্রেন কুড়িগ্রাম-ঢাকা-কুড়িগ্রাম আগামী ১৬ অক্টোবর থেকে চালু হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ট্রেন চলাচলের কার্যক্রম উদ্বোধন করবেন। এ নিয়ে কুড়িগ্রাম জেলা প্রশাসন সম্মেলন কক্ষে ট্রেনের নামকরণ নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় ৮টি নাম প্রস্তাবনা আকারে পেশ করা হয়। নামগুলো যথাক্রমেঃ বঙ্গবন্ধু এক্সপ্রেস, শেখ হাসিনা এক্সপ্রেস, বঙ্গকন্যা এক্সপ্রেস, কুড়িগ্রাম এক্সপ্রেস, কুড়িগ্রাম ভাওয়াইয়া এক্সপ্রেস, ভাওয়াইয়া এক্সপ্রেস, কুড়িগ্রাম ধরলা এক্সপ্রেস ও কুড়িগ্রাম চিলমারী এক্সপ্রেস। প্রস্তাবনাগুলো প্রধানমন্ত্রীর দপ্তরে প্রেরণ করা হয়েছে। সেখান থেকে যাচাই-বাছাই করে চূড়ান্ত নামটি পরে জানা যাবে। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ
