শিরোনাম
লেখক ও সামাজিক উন্নয়নে বিশেষ অবদানের জন্য রিফাত মাহবুব সাকিবকে  বিশেষ সম্মাননা ও পুরুষ্কার প্রদান করা হয়     মানুষ আমাকে নিয়ে কী ভাবছে, এসব দুশ্চিন্তা অহেতুক: তামান্না     আল্লাহর ভালোবাসা পেতে মুমিন যে দোয়া পড়বেন     দুশমনের মোকাবেলায় যে দোয়া পড়বেন     কারিনার সঙ্গে সম্পর্ক ভাঙনে রহস্যময় জবাব শহিদ কাপুরের     নিজের পর্নকাণ্ড দিয়েই অভিনয়ে নাম লেখাচ্ছেন শিল্পার স্বামী?     নিজের গোপন তথ্য ফাঁস করলেন রানি মুখার্জী     শাকিবকে সুপারস্টার হিসেবে দেখেন না নিশো!     স্বামী-স্ত্রীর দ্বন্দ্বে না খেয়ে ৮ দিনের শিশুর মৃত্যু     ডাকাতি করতে গিয়ে শ্বশুরকে গুলি করে হত্যা: জামাতাসহ ৮ জনের মৃত্যুদণ্ড    

উন্নয়নের রোল মডেল হয়ে থাকবে জামালপুর জেলা- মির্জা আজম এমপি

মোহাম্মদ আলী জিন্নাহ প্রতিনিধি। | ০৮:২৫ মিঃ, সেপ্টেম্বর ২২, ২০১৯



 খুব শীঘ্রই উন্নয়নের রোল মডেল হয়ে থাকবে জামালপুর জেলা রোববার বেলা ১১ ঘটিকায় উপজেলা অডিটোরিয়াম হলরুমে প্রধান অতিথির বক্তব্যে বস্র ও পাট মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি যুবকন্ঠ আলহাজ্ব মির্জা আজম এমপি। তিনি বলেন ৪০ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্পের কাজ হাতে নিয়েছি। জামালপুরে গড়ে উঠতেছে অর্থনৈতিক অঞ্চল এখানে লক্ষাধিক লোকের কর্মসংস্থান হবে।

গত বারের তুলনায় আগামী ২০২০ সালে সাংগঠনিক মেলা আরো জাকজমক ভাবে করবো যাতে করে সারা বাংলাদেশের মধ্যে এই মাদারগঞ্জ উপজেলা আওয়ামীলীগ যেন শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারে সে লক্ষে কাজ করছি আমরা। তিনি আরো বলেন ঢাকা থেকে জামালপুর ডাবল লেন হবে মাত্র দেড় ঘন্টায় ঢাকা থেকে জামালপুরে আসতে পারবে। বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ যুব মহিলা লীগের সাধারন সম্পাদিকা অধ্যাপিকা অপু উকিল বলেন আপনাদের বার বার ভোটে নির্বাচিত এমপি মির্জা আজম তিনি একদিনে মির্জা আজম হননি। তিনি আওয়ামীলীগের দুঃসময়ে রাজপথে থেকে লড়াই সংগ্রাম চালিয়ে গেছেন। যার জন্য সারা বাংলার নেতাকর্মীরা তাকে এক নামে চিনে যুবকন্ঠ মির্জা আজম। আমি জানতে পারছি যে উপজেলায় যুব মহিলা লীগ এত সক্রিয় ও সু সংগঠিত। সে উপজেলায় আওয়ামীলীগসহ সকল সহযোগী সংগঠণ আরো শক্তিশালী ও সু সংগঠিত। আপনাদের প্রিয়নেতা আগামী দিনে কেন্দ্রীয় আওয়ামীলীগের সম্মেলনের মাধ্যমে নেতৃত্বে আরো এগিয়ে যাবে। মাদারগঞ্জ উপজেলা যুব মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উদ্বোধন করেন জামালপুর জেলা যুব মহিলা লীগের উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা ইয়াসমিন লিটা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, সাংগঠনিক সম্পাদক আব্দুল আল আমিন চাঁন,মহিলা বিষয়ক সম্পাদিকা সাবিনা ইয়াসমিন,মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি জীবন কৃষ্ণ সাহা ও সাধারণ সম্পাদক আলহাজ্ব ওবায়দুর রহমান বেলাল, পৌর মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির, কেন্দ্রীয় যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক জেসমিন শামীমা নিঝুম, শারমিন আক্তার ময়না ও ডলি মোশারফ। ঝাউগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মঞ্জু মনোয়ারা বেগম ফারুক। জেলা যুব মহিলা লীগের যুগ্ন আহবায়ক ফারহানা সোমা, নাজনীন আক্তার রুমি ও মালেহা আক্তার মালা। এছাড়াও উপজেলা, শহর, ওয়ার্ড যুব মহিলালীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সম্মেলন শুরুর আগে পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরাল উন্মেচন করেন অতিবৃন্দরা। মাদারগঞ্জ উপজেলা যুব মহিলালীগের ত্রি বার্ষিক সম্মেলনের ২য় অধিবেশনে উপজেলা যুব মহিলালীগের আহবায়ক মৌসুমী আক্তার মমতা কে সভাপতি ও যুগ্ম আহবায়ক নুরন্নাহার রুশি কে সাধারন সম্পাদক নির্বাচিত করা হয় আগামী ৩ বছরের জন্য।


Designed & Developed by TechSolutions Plex Ltd.